Site icon প্রিয় বন্ধু মিডিয়া

১৫ থেকে যুবসাথীর জন্য ক্যাম্প, শিব চতুর্দশী কি মাথায় নেই মমতার? ধুয়ে দিলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকের জন্য তোষণ করেন। আর সেই তোষণ লীলা চালাতে গিয়ে হিন্দু সনাতনীদের প্রতি মুহূর্তে বিপন্ন হতে হচ্ছে এই রাজ্যের বুকে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীদের। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন, তিনি সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। কিন্তু মুসলিমদের কোনো আচার আয়োজন তার ঠিক মাথায় থাকে। কিন্তু তিনি যুব সাথী প্রকল্পের জন্য ক্যাম্প করছেন। আর সেই দিন থেকে এই প্রকল্পের ক্যাম্পের কাজ শুরু হচ্ছে, যেদিন শিব চতুর্দশী। যেদিন প্রচুর ছেলেমেয়ে উপোস করে শিবের মাথায় জল ঢালার কাজ শুরু করবেন। আর সেই দিনকেই বেছে নিয়ে যেভাবে এই যুব সাথী প্রকল্পের ক্যাম্প সূচনার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী।

প্রথমে ঠিক ছিলো, ১৫ আগস্ট থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু গতকালই এই রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন করে ঘোষণা করেন যে, চলতি মাসের ১৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই প্রকল্পের জন্য ফর্ম জমা নেওয়া হবে। কিন্তু এক্ষেত্রেও বড় প্রশ্নের মুখে পড়ে গেলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের সমস্ত অনুষ্ঠান তার মাথায় থাকলেও ১৫ তারিখ, যেদিন থেকে তিনি ক্যাম্প শুরু করার কথা বলেছেন, সেদিন শিব চতুর্দশী। কিন্তু সেই কথা কি বেমালুম ভুলে গেলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী? কড়া প্রশ্ন করে বিপাকে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবুর বক্তব্য, আগামী ১৫ তারিখ যেদিন থেকে উনি যুবসাথী ক্যাম্প করার কথা বলছেন, সেদিন বিকেলেই শিব চতুর্দশী লাগবে। পরেরদিন পর্যন্ত চলবে। প্রচুর ছেলে মেয়েরা শিবের মাথায় জল ঢালবে। কিন্তু উনি এটা ভুলে গেলেন! আর মুসলিমদের কোনদিন কি থাকে, সেটা ওনার ঠিক মাথায় থাকে। কিন্তু হিন্দুদের এত বড় আচার অনুষ্ঠান ওনার মাথায় থাকে না।” স্বাভাবিকভাবেই যুবসাথী প্রকল্পের ক্যাম্পের দিনক্ষণ ঘোষনা করেও আরও এক বিড়ম্বনায় পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version