Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“২৬ এ আপনাকে CM চাই” শুভেন্দুর সামনেই আওয়াজ তুললো জনতা!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের শাসন দেখছে। পাশাপাশি দেখছে, বিরোধী দলকেও। এতদিন বিশ্বাসযোগ্য বিরোধী দলের মর্যাদা বাম এবং কংগ্রেস লাভ করতে পারেনি। তাদেরও বিরোধী দলনেতা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী ২০২১ সালে বিরোধী দলনেতা হওয়ার পর যেভাবে শাসক দলকে চাপে রেখেছেন, যেভাবে মুখ্যমন্ত্রীকে তিনি পরাজিত করেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট যে, মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে তৃণমূল দলের বিরুদ্ধে যদি কেউ লড়াই করতে পারে এবং যদি কেউ বিজেপিকে ক্ষমতায় আনতে পারে, তাহলে সেই ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী। আর জনতার মধ্যে শুভেন্দু বাবুর কি বিপুল জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে, তা গতকালই আরও একবার স্পষ্ট হয়ে গেল। আরও একবার প্রমাণ হয়ে গেল যে, এই রাজ্যে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষ কিন্তু চাইছেন যে, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হোন শুভেন্দু অধিকারী।

২০২১ এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, তারপর থেকেই শুভেন্দুবাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সব থেকে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। একসময় তৃণমূল কংগ্রেস দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই জনপ্রিয়তার নিরিখে ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা। কিন্তু যেভাবে তাকে যোগ্য জায়গা না দিয়ে ভাইপোকে তুলে এনেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে শুভেন্দুবাবু বিগত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আর তারপর থেকে যেভাবে তিনি প্রত্যেকটি ইস্যু ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোটা তৃণমূল দলকে নাকানি চোবানি খাওয়াচ্ছেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষও আরও বেশি করে আকৃষ্ট হয়েছে শুভেন্দুবাবু এবং ভারতীয় জনতা পার্টির প্রতি। ২০২৬ এর নির্বাচনে বিজেপি না জিতলে যে পশ্চিমবঙ্গে হিন্দু বলে কিছু থাকবে না, সেই বক্তব্য রেখে প্রত্যেকটি জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ করার কাজ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর গতকাল তিনি যখন নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হন, যখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ঠিক তখনই জনতা কি চাইছে, তা দিনের আলোর মত স্পষ্ট হয়ে গেল। প্রমাণ হয়ে গেল, যতই অনুপ্রাণিত মিডিয়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এবং তার পক্ষে প্রচার করানোর চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু শুভেন্দুবাবুর পক্ষেই রয়েছেন এবং তাকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন।

গতকাল নিজের বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রকম কর্মসূচিতে সামিল হন শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি একটি জায়গায় যাওয়ার পর তাকে সাংবাদিকরা ঘিরে ধরেন। বিভিন্ন বিষয়ে তিনি সেখানে প্রতিক্রিয়া দিচ্ছিলেন। আর সেখানেই যখন শুভেন্দু অধিকারী এই যুবসাথী প্রকল্প নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন, ঠিক তখনই সাংবাদিকদের প্রতিক্রিয়া দেওয়ার সময় হঠাৎ করেই জনতার মধ্যে থেকে একজন বলে ওঠেন, “২৬ ৮এ আপনাকে সিএম চাই।” আর মুহূর্তের মধ্যেই সকলের চোখ, মুখে এবং বডি ল্যাঙ্গুয়েজে একটা বিষয়ে স্পষ্ট হয়ে যায় যে, না, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই একমাত্র পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে। আর সেই কারণেই মানুষ স্থির করে নিয়েছে যে, বিজেপিকে তারা ক্ষমতায় আনবেন। এর পাশাপাশি তারা এটাও প্রত্যাশা করছেন যে, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীই। তবে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কি সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার। তবে মানুষের পালস বুঝতে গেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই যে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী করতে হবে, তা জনতার এই স্বতঃস্ফূর্ত আওয়াজের মধ্যে দিয়েই বুঝে নেওয়া উচিত বিজেপি শীর্ষ নেতৃত্বের বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version