Site icon প্রিয় বন্ধু মিডিয়া

২৬ এর আগে রাজ্য জুড়ে বিজেপির রথযাত্রা কর্মসূচি! কি বললেন দিলীপ ঘোষ?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এ যেভাবেই হোক, বাংলা দখল করতে চাইছে বিজেপি। বাংলার মানুষের জনমত নিয়েই তারা এবার ক্ষমতায় আসার ব্যাপারে প্রবল আগ্রহী। সেই জন্য কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতাও যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তবে জিততে গেলে, মানুষের কাছাকাছি পৌঁছাতে গেলে যা যা করা দরকার, তার সবকিছুই এখন করতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। গোটা দেশেই বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে নির্বাচনের আগে প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে রথযাত্রা করা হয়। আর এবার পশ্চিমবঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া ঝড় তুলতে সেই পরিবর্তন রথযাত্রা কর্মসূচি করতে চলেছে পদ্ম শিবির।

২৬ এর নির্বাচনের আগে প্রচারের ক্ষেত্রে কোনো রকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করছে, তা একদম ভোটবাক্স পর্যন্ত নিয়ে জানতে চাইছেন তারা। তাই বিভিন্ন জায়গায় পরিবর্তন সংকল্প সভার পর এবার রথযাত্রার আদলে জেলায় জেলায় পৌঁছতে চাইছে বিজেপি নেতৃত্ব। যেখানে সাধারন মানুষের সঙ্গে জনমত তৈরি করার পাশাপাশি হিন্দুত্বের অস্ত্রে শান দিতেই বিজেপির এই কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দলীয় স্তরেও এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। আর সেই বিষয় নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেখানেই তিনি বলেন, “রথযাত্রা শুধু হিন্দুত্ব নয়, এটা জনসংযোগের একটা মাধ্যম। সব রাজ্যের সমস্ত পার্টি নির্বাচনের আগে এটা করে। রথের একটা গরিমা রয়েছে আমাদের দেশে। আর বাংলায় এই পরিবর্তন যাত্রা, এটা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে, বাংলায় পরিবর্তন করুন। মোদিজীর উন্নয়ন আমরা পৌঁছে দেব।”

Exit mobile version