প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য চোখে চোখ রেখে লড়াই করছে বিজেপি। আর সেই সময় ওই ফিশফ্রাই খাওয়া বামেদের নেতারা চেষ্টা করছে, কি করে তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়া যায়। তাই তৃণমূলের কথামত পথ চলে সেকুলারিজমের বার্তাকে কাজে লাগিয়ে তারা এমন একটা ওয়েদার তৈরি করার চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গের বুকে যে, বিজেপির বিরুদ্ধে ভোট কাটাকুটি করে যাতে তৃণমূলকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়। কিন্তু এই সহজ সরল সত্যটাও বামেদের অনেক নেতারাও বুঝতে পেরে গিয়েছেন। তাই এবার বামেদের মত অপ্রাসঙ্গিক রাজনৈতিক দলে না থেকে ২৬ এর ভোটের আগে বর্তমানে রাজ্য রাজনীতিতে শূন্য থাকা বামেদেরকে বিরাট ধাক্কা দিয়ে পদত্যাগ করলেন বিগত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকূর রহমান।
বর্তমানে রাজ্য রাজনীতিতে বামেরা কার্যত অপ্রাসঙ্গিক। একজনও জনপ্রতিনিধি তাদের নেই। রাজ্য বিধানসভায় তারা এবার চেষ্টা করছে, সংঘবদ্ধভাবে লড়াই করার। কিন্তু বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে যে এবার বিজেপিকে বেছে নিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আর বামেরা মানুষের কাছে আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। কারণ, সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে, তৃণমূল ক্ষমতায় আসার পর বামেদের যারা বিরোধী দলনেতা ছিলেন, তারা কাজের কাজ কিচ্ছু করতে পারেননি। যা শুভেন্দু অধিকারী এই পাঁচ বছরে করে দেখিয়েছেন। এমনকি বিজেপি যাতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় না আসে, সেজন্য মুখে তৃণমূল বিরোধীতার কথা বললেও, তলায় তলায় ভোটের সময় নো ভোট টু বিজেপি করে এই সিপিএম নেতারা বাংলার আরও বিপদ ডেকে এনেছেন। আর এটা সাধারণ মানুষ খুব ভালোমত করেই উপলব্ধি করছেন। তাই সকলেই যখন বামেদের সঙ্গে ফিরিয়ে নিয়েছেন, ঠিক তখনই বিধানসভা নির্বাচনের আগে সেই বামেদের মধ্যেই ঘটে গেল বিরাট বিপর্যয়। যখন বামেরা চিন্তা-ভাবনা করছে, কার সঙ্গে জোট করে ২৬ এর লড়াই করবে, ঠিক তার আগেই সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ করলেন প্রতিকূর রহমান।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছেন প্রতিকূ্র রহমান। যেখানে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বলা বাহুল্য, এই প্রতিকুর রহমান গত লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবারে বামেদের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে ২৬ এর ভোট যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তার আগে দলীয় পদ থেকে তার এই পদত্যাগ যে বামেদের সংগঠনে বিরাট ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না। তবে শুধুমাত্র দলীয় পদ থেকে পদত্যাগ করেই থেমে থাকবেন প্রতিকূর রহমান, নাকি তিনি আবার বিকল্প কোনো দলে যোগদান করার কথা ভাবছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।
