Site icon প্রিয় বন্ধু মিডিয়া

২৬ এর ভোটে তৃণমূলের ফলাফল কি? এত কিছুর পরেও এই রেজাল্ট আশা করছেন মমতা? শুনলে চমকে যাবেন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বর্তমান যে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে, তিনি অত্যন্ত আতঙ্কে রয়েছেন। তিনি বুঝতে পারছেন যে, সঠিকভাবে এসআইআর হলে, অবৈধ ভোটারদের নাম বাদ গেলে তার আর ক্ষমতায় থাকা হবে না। আর সেই কারণে নিজের প্রশাসনকে কাজে লাগিয়ে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের নামের বানান ভুল করিয়ে তাদের ডেকে পাঠানোর একটা কৌশল নিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্তত বিরোধীদের পক্ষ থেকে তেমনটাই অভিযোগ করা হচ্ছে। আর একদিকে নিজের প্রশাসনকে দিয়ে এই ধরনের কাজ করিয়ে তিনি যেমন মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছেন, ঠিক তেমনই দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে এসআইআর প্রক্রিয়া বানচাল করার একটা সূক্ষ্ম পরিকল্পনা বেছে নিয়েছেন বলেই মনে করছেন বিজেপি নেতারা। একইভাবে এই রাজ্যের তৃণমূল সরকারের ওপর যেভাবে মানুষ বিরক্ত, যেভাবে দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব নিয়ে সাধারণ মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন, যেভাবে কেন্দ্রীয় বিজেপি বাংলাকে টার্গেট করেছে, তারপরেও কি বাংলায় এবার পরিবর্তন হবে না? অনেকের মধ্যেই এই সংশয় কাজ করছে। আর তার মধ্যেই আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, তা শুনে অনেকেই চমকে উঠছেন। তাহলে কি তিনি হাওয়া গরম করার চেষ্টা করছেন নাকি? সত্যিই তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, তিনি আরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসবেন?

প্রসঙ্গত, গতকাল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে সাক্ষাৎ করে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য করেছেন। তিনি আরও অগ্নিশর্মা হয়ে উঠেছেন। আর সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বিরোধীরা দাবি করতে শুরু করেছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বায়নাক্কা শোনেনি নির্বাচন কমিশন। আর সেই কারণেই তিনি হতাশ হয়ে বাইরে বেরিয়ে এসে যা ইচ্ছে তাই বলতে শুরু করেছেন। আসলে তিনি বুঝতে পারছেন, এবার আর ক্ষমতায় আসা হবে না। আর সেই কারণেই যেভাবেই হোক, এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। আর বিরোধীরা যখন এই দাবি করছে, ঠিক তখনই আজ দিল্লিতে বঙ্গভবন থেকে সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করে বসলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাকে প্রশ্ন করা হয় যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার ফলাফল কি হবে? আর সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয়, আরও বেশি আসনে জিতবো।” অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে যখন তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যু রয়েছে, যখন রাজ্যের মানুষ তৃণমূলের থেকে মুক্তি পেতে চাইছেন, তা সত্ত্বেও তিনি এবার আরও বেশি আসলে জিতবেন, এই ব্যাপারে এত নিশ্চিত হচ্ছেন কি করে? বিরোধীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া গরম করার চেষ্টা করছেন। দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। তাই নির্বাচনের আগে মরিয়া হয়ে এই সমস্ত মন্তব্য করছেন তিনি। কিন্তু দিনের শেষে ২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জনে পরিণত হবে বলেই নিশ্চিত বিরোধী শিবির।

Exit mobile version