Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ব্যাস্! আবার নতুন নাটক শুরু? মহিলাদের কালো শাড়ি পড়ে মিছিলের নির্দেশ মমতার!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবেই হোক, বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে, রাস্তায় থাকতে হবে, টিকে থাকতে হবে, খবরের শিরোনামে থাকতে হবে। আর তার জন্য যা খুশি তিনি তাই করে চলেছেন। এসআইআরকে আটকাতে পারেননি। ভোটারদের রাখতে পারেননি ভোটার তালিকায়। ফলে তার মধ্যে একটা যন্ত্রনা রয়েছে। তাই তিনি এখন ধর্মতলায় ধর্নায় বসে পড়েছেন। আর সেই ধর্না মঞ্চ থেকেই আজ আবার মুখ্যমন্ত্রী নতুন এক কর্মসূচির ডাক দিয়ে বসলেন। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। আর সেই দিনেই গ্যাসের যে ৬০ টাকা করে দাম বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদে মহিলাদের কালো শাড়ি পড়ে হাতে ঘটি, বাটি নিয়ে মিছিল করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে আন্তর্জাতিক মহলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে, যুদ্ধের একটা আবহ, তাতে গ্যাসের এবং তেলের মূল্য বৃদ্ধি নিয়ে অনেকেই চিন্তিত। গ্যাসের স্টক দেশের অত্যন্ত কম পরিমাণে রয়েছে। ফলে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে একটা দীর্ঘ সময় লাগতে পারে বলে শোনা যাচ্ছে। আর তার মাঝেই ৬০ টাকা দাম বৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসের। আর কি কারণে সেই দাম বৃদ্ধি হয়েছে, তা বুঝেও মমতা বন্দ্যোপাধ্যায় কি না বোঝার ভান করছেন? এই বিষয়টিকে নিয়েও রাজনীতি করে কি তিনি বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে একটা প্রচার করার চেষ্টা করছেন? তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন ধর্মতলায় এসআইআরের প্রতিবাদে যে ধর্না মঞ্চ শুরু হয়েছে, সেখানে একেবারে শুরুতেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি জানিয়ে দেন, যেভাবে গ্যাসের দাম বেড়েছে, তার প্রতিবাদে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলারা রাস্তায় নামবেন। এক্ষেত্রে তিনি নিজে সাদা পোশাক পড়লেও সমস্ত মহিলারা কালো শাড়ি পড়ে হাতে ঘটি, বাটি, এমনকি ওভেন নিয়েও রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। আর এখানেই বিজেপির ঘনিষ্ঠ মহলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারেই রাজনীতি করার চেষ্টা করেন। তার এবার ক্ষমতায় আসার সব সুযোগ এবং চান্স শেষ। তাই তিনি এখন ধর্না বিক্ষোভ করে শেষ একটা নাটক ক্ষমতায় ফেরার জন্য চালিয়ে যাচ্ছেন। তবে এসব করে কেন্দ্র বিরোধী আন্দোলনে পশ্চিমবঙ্গের জনতা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবে না বলেই দাবি বিরোধীদের।

Exit mobile version