Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘ভাইপো’ ঘনিষ্ঠ মইদুলের কপালে ডিমের বৃষ্টি! প্রাক্তন পিসি-ভাইপো সরকারের জমানার পাপের ঘড়া অবশেষে ভাঙল ডায়মন্ড হারবারে!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নাটক করে আর পার পাওয়া গেল না! অবশেষে পুলিশের জালে ‘ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ক্ষমতাচ্যুত প্রাক্তন পিসি সরকারের প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন মাথা মইদুল ইসলাম। আজ সকালে ডায়মন্ড হারবারের নেতড়া এলাকা থেকে এই দাপুটে নেতাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে, তখন মানুষের জমে থাকা ক্ষোভ আছড়ে পড়ল রাজপথে। আদালতে পেশ করার সময় উত্তেজিত জনতা ডিম ছুড়ে স্বাগত জানাল এই অভিযুক্ত নেতাকে। জনরোষ কাকে বলে, আজ ডায়মন্ড হারবার দেখল!

২০২২ সালে বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের রহস্যজনক মৃত্যুর নেপথ্যে এই মইদুলের হাত ছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া সুইসাইড নোটে স্পষ্ট লেখা ছিল এর নাম। বিগত সরকারের জমানায় পিসি-ভাইপোর ছাতার তলায় থেকে পার পেলেও, আজ অবশেষে আইনের মুখোমুখি হতে হলো। ক্ষমতার অপব্যবহার করে এলাকার সাধারণ মানুষের ওপর জুলুম, মারধর এবং দেদার হুমকি দেওয়ার ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল এই নেতার বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়ার আগের রাতেও ফেসবুক লাইভে এসে সস্তা সহানুভূতির নাটক করার চেষ্টা করেছিলেন মইদুল। দাবি করেছিলেন, স্পেশাল টাস্ক ফোর্স (STF) নাকি তাঁকে তাড়া করছে! লাইভে এসে প্রাক্তন পিসি আর ভাইপোর প্রতি আনুগত্য দেখিয়ে নিজেকে ‘সাধু’ প্রমাণের শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলার মানুষ এখন আর বোকা নয়।

আজ প্রশ্ন উঠছে, এতদিন কার মদদে এই মইদুলরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াত? প্রাক্তন সরকারের কোন প্রভাবশালী হাত আড়াল করে রেখেছিল এই অভিযুক্তদের? ডায়মন্ড হারবারের মানুষ আজ ডিম ছুড়ে বুঝিয়ে দিয়েছে, প্রাক্তন পিসি-ভাইপোর জমানার দিন শেষ। অপরাধের অভিযোগ থাকলে জেলের ভাত খেতেই হবে, সে আপনি যতই ‘অভিষেক ঘনিষ্ঠ’ হোন না কেন। বাংলায় এখন পরিবর্তনের হাওয়া। প্রাক্তন শাসকদলের একের পর এক নেতার এই পতনই প্রমাণ করে, সত্য কখনো চাপা থাকে না।

Exit mobile version