Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘৩১-এ সুদে আসলে ফেরত দেব’! ওপেন চ্যালেঞ্জের পরই কি চরম বিপাকে অভিষেক? দায়ের হলো মারাত্মক FIR!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আমতলায় নিজের পাঁচতলা অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর প্রশাসনের উদ্দেশে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যেই দাবি করেছিলেন, “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদে-আসলে হিসাব মিটিয়ে দেব”। কিন্তু এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার আইনি খাঁড়া নেমে এলো তাঁর ওপর। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় দায়ের হলো নতুন এফআইআর (FIR)।

সূত্রের খবর, রাজীব সরকার নামে এক যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গতকাল এই এফআইআর রুজু করেছে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ। অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরণের প্রকাশ্য বক্তব্য বা হুঁশিয়ারি সরাসরি উসকানিমূলক এবং আইনি ব্যবস্থার পরিপন্থী। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরেই পুলিশ স্বতঃপ্রণোদিত তৎপরতা দেখায়।

পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং সাইবার আইনের মোট ৮টি মারাত্মক ধারায় মামলা রুজু করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। বেআইনিভাবে অফিস তৈরির অভিযোগে প্রশাসনের বুলডোজার অ্যাকশনের পর অভিষেকের এই “সুদে-আসলে ফেরত দেওয়ার” মন্তব্যকে অপরাধমূলক হুমকি বা উসকানি হিসেবেই দেখছে প্রশাসন। ইতিপূর্বেও একাধিক এফআইআর-এর কারণে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানাতে হয়েছিল তাঁকে, কিন্তু নতুন এই সাইবার মামলার জেরে তাঁর আইনি অস্বস্তি আরও একপ্রস্থ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।

Exit mobile version