প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে ফোকাস করে ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা যে এবার বিজেপির প্রধান টার্গেট, তা বলার অপেক্ষা রাখে না। আর এসবের মধ্যেই সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল যে, ফেব্রুয়ারি মাসেই আবার অমিত শাহ রাজ্যে আসবেন। সেই মত তিনি রাজ্যে আসছেন ঠিকই। তবে এবার কোনো দলীয় কর্মসূচি নয়, একেবারেই ভিন্ন একটি কর্মসূচিতে বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সামনেই যেহেতু বাংলার বিধানসভা নির্বাচন, তাই তার আগে কেন্দ্রীয় বিজেপির যে কোনো নেতারা রাজ্যে আসলেই ধরে নেওয়া হবে যে, তারা নির্বাচনকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে আসছেন। কিন্তু এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কারণে রাজ্যে আসছেন, তা একেবারেই ভিন্ন একটি কারণ। এক্ষেত্রে মায়াপুরে ইসকনের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আর সেই কারণেই আগামী পরশু অর্থাৎ বুধবার, কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে সেই মায়াপুরের ইসকনের মন্দিরে পৌঁছে যাবেন অমিত শাহ। আর সেখানেই কর্মসূচি করার পর আবার দিল্লি ফিরে যাবেন তিনি।
সূত্রের খবর, আগামী বুধবার ঠিক বেলা দেড়টার সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই হেলিকপ্টার করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। যেখানে ইসকনের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর সেই কর্মসূচি সেরে আবার দিল্লি ফিরে যাবেন তিনি। অর্থাৎ এবার বাংলায় আসলেও বিধানসভা ভোটের মুখে কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার কর্মসূচি সম্পর্কে এই খবর পাকাপাকি এলেও মাঝে আবার রাজনীতির কোনো খবর পাওয়া যায় কিনা, এই সফরের মাঝে তিনি আবার বঙ্গ বিজেপিকে নিয়ে কোনো বৈঠক করেন কিনা, সেই সংক্রান্ত খবরের দিকেও নজর থাকবে রাজ্যবাসীর।
