Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আগামীকালই SIR শুনানি শেষ, তার আগে আজই নির্বাচন কমিশনের মেগা বৈঠক! বড় কোনো নির্দেশ? 

 

 

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসআইআর সঠিক সময় শেষ নাহলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা বেরোবে না। আর পূর্ণাঙ্গ ভোটার তালিকা না বেরোলে সঠিক সময় ভোট ঘোষণা হবে না। আর সঠিক সময় ভোট শেষ না হলে যদি এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে রাষ্ট্রপতি শাসন যে স্বাভাবিকভাবেই জারি হয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। ইতিমধ্যেই স্কুটিনির আরও ৭ দিন সময়সীমা বাড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত। যার ফলে নির্বাচন কমিশন আগামী ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে। আর তারপরেই ভোট ঘোষণা হওয়ার কথা। আর আগামীকাল যখন এসআইআরের শুনানি শেষ হবে, ঠিক তার আগেই আজ হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক।

এসআইআর প্রক্রিয়া যদি ঠিকমত চলতো, যদি এই রাজ্যের শাসক দল এত অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে না যেত, তাহলে হয়ত আগামীকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যেত। কিন্তু তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে। যার ফলে তারা আদালতে গিয়ে চেষ্টা করেছিল, এই প্রক্রিয়াকে বন্ধ করতে। কিন্তু আদালত তাতে সায় দেয়নি। তবে তাদের বেশ কিছু দাবি মান্যতা পেয়েছে। স্কুটিনির মেয়াদ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই এসআইআর প্রক্রিয়ায় যে শুনানি চলছে, তা আগামীকাল শেষ হবে। আর তার আগে আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের যে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে বৈঠক করতে চলেছেন, সেই বৈঠকে কি গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ দেওয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ভিডিও কনফারেন্স করা হবে। যেখানে সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারকের। এছাড়াও প্রত্যেকটি জেলার নির্বাচনী আধিকারিক এবং রোল অবজারভারদেরও সেই বৈঠকে থাকার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এসআইআরের শুনানি যেদিন শেষ হচ্ছে, ঠিক তার আগের দিন জাতীয় নির্বাচন কমিশনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই বৈঠক থেকে আরও বেশ কিছু নির্দেশিকা দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আগামীকাল শুনানি শেষ হওয়ার আগে আজকের এই বৈঠক থেকে কোন কোন বিষয় উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version