Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোটের লড়াইয়ে বড় মোড়! কমিশন বাতিল করল ২ বিধানসভার ভোট, আগামীকাল ফের মহারণ দক্ষিণ ২৪ পরগনায়!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ব্যাপক কারচুপির অভিযোগে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। গত ২৯ শে এপ্রিল সম্পন্ন হওয়া ভোটে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়ম ধরা পড়ায় সেই ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী কাল, অর্থাৎ ২ মে (শনিবার), এই দুই কেন্দ্রের মোট ১৫টি বুথে হবে পুনর্নির্বাচন।

কমিশন সূত্রে খবর, মগরাহাট পশ্চিমের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ইভিএম (EVM) নিয়ে কারচুপি, বুথ দখল এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বিরোধী দলগুলির পক্ষ থেকে জমা পড়া ভিডিও ফুটেজ এবং প্রিসাইডিং অফিসারদের স্ক্রুটিনি রিপোর্টের ওপর ভিত্তি করেই এই বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই ১৫টি বুথেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকবে। প্রতিটি বুথে থাকবে ওয়েবকাস্টিং-এর সুবিধা, যাতে সরাসরি দিল্লি ও কলকাতার কন্ট্রোল রুম থেকে নজর রাখা যায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য যে, আগামী ৪ ঠা মে সোমবার রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গেই এই দুই কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। কালকের এই পুনর্নির্বাচন দুই হেভিওয়েট কেন্দ্রের জয়-পরাজয়ের ব্যবধানে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Exit mobile version