প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে আমজনতার তুমুল ক্ষোভ এবং কাদা-জুতো ছোঁড়ার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করা হলেও, অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষোভের কারণ যাই হোক না কেন, এই ধরণের আচরণ ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির পরিপন্থী। তবে একই সঙ্গে বিগত দিনে মহিলাদের ওপর হওয়া অত্যাচার এবং আর জি করের অভয়া কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যর্থতার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দোষ করেছেন, এই ১৫ বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেনি এই সব সব কিছু হয়েছে। আজ অভয়ার মৃত্যুদিন সেটাও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেনি বলে। তারমানে এটা নয় যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছুড়বেন। এটা বিজেপির সংস্কার নয়।”
অগ্নিমিত্রা পালের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিবৃতির মাধ্যমে বিজেপি অত্যন্ত চতুর ও পরিপক্ব স্ট্র্যাটেজি নিয়েছে। একদিকে যেমন আর জি কর কাণ্ডের ‘অভয়া’-র মৃত্যুবার্ষিকীর দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যর্থতাকে কাঠগড়ায় তোলা হয়েছে, তেমনই অন্যদিকে একজন নারীর গাড়িতে কাদা ছোঁড়ার ঘটনাকে তীব্র নিন্দা করে দলগত সংস্কার ও উচ্চ রাজনৈতিক মর্যাদার প্রমাণ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আজকে যদি রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকত, তবে তারা বিরোধীদের ওপর হওয়া এমন কোনো আক্রমণকে পাত্তাই দিত না। কিন্তু বিজেপি রাজধর্ম পালন করে বলেই তাদের শীর্ষ নেতৃত্ব এই ধরণের আচরণের প্রকাশ্য বিরোধিতা করছেন।
বিজেপি শিবিরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বিগত ১৫ বছর ধরে বাংলায় মহিলাদের সম্মান নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে এবং আর জি করের ঘটনায় যেভাবে নির্যাতিতা বিচার পায়নি, তার বিরুদ্ধে সাধারণ মানুষের মনের ভেতর তীব্র ক্ষোভ রয়েছে। হালিশহরের ঘটনাটি সেই পুঞ্জীভূত জনরোষেরই বহিঃপ্রকাশ। কিন্তু তা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নেওয়া বা কোনো মহিলার প্রতি অসভ্যতা করাকে বর্তমান বিজেপি সরকার বা দল প্রশ্রয় দেয় না। বিজেপি নেতাদের দাবি, তারা দুর্নীতির বিরুদ্ধে আইনি পথে লড়াই করতে জানে, কিন্তু কদর্য উপায়ে কাদা ছোঁড়ার রাজনীতিকে থুতু ফেলে।রাজনৈতিক মহলের মতে, অগ্নিমিত্রা পালের এই ধারালো বক্তব্য একদিকে যেমন আর জি কর কাণ্ডে মমতার সরকারের ব্যর্থতাকে আবার জনসমক্ষে এনে দিল, তেমনই বিজেপির উন্নত রাজনৈতিক সংস্কৃতিকে আরও একবার বাংলার মানুষের সামনে তুলে ধরল।
