Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নবান্ন দখলের পর আজ চূড়ান্ত হচ্ছে বাংলার নতুন মন্ত্রিসভা, এক নজরে সম্ভাব্য তালিকা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এক ঐতিহাসিক পরিবর্তনের পর আজ বিজেপি শিবিরে সাজ সাজ রব। ফলাফল প্রকাশের পর আজই অনুষ্ঠিত হচ্ছে দলের গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে চূড়ান্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের আগামী মন্ত্রিসভার রূপরেখা। সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই একটি সম্ভাব্য তালিকা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

বিজেপি ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখে নিন সম্ভাব্য সেই তালিকা। বাংলার প্রথম বিজেপি সরকারের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তবে দলীয় সূত্রে জল্পনা রয়েছে যে, কেন্দ্রীয় নেতৃত্ব বড় কোনো চমক দিয়ে অন্য কোনো হেভিওয়েট নেতাকেও এই পদের জন্য বেছে নিতে পারে।

মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য: অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, সৌরভ শিকদার, শারদ্বত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁ। তালিকায় প্রবীণ নেতা দিলীপ ঘোষের নামও অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।

মন্ত্রিসভায় স্থান পেতে পারেন দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রাই এবং দীপক বর্মন। বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের মত হেভিওয়েট নামগুলো এই সম্ভাব্য তালিকায় রয়েছে।

অভিজ্ঞ রাজনীতিবিদ তাপস রায়কে বিধানসভার স্পিকার হিসেবে ভাবা হচ্ছে বলে খবর।
এছাড়াও তালিকায় আরও একাধিক বিজেপি বিধায়কের নাম নিয়ে জল্পনা তুঙ্গে।আজকের বৈঠকের পরেই এই তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়তে পারে এবং নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হবে।

Exit mobile version