Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আজই শেষ হচ্ছে SIR শুনানি! মোটের ওপর কত নাম বাদ? জেনে নিন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ শেষ হচ্ছে এসআইআরের শুনানি প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করতে শুরু করেছিল। আর তাদের প্রথম ভয় যে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাওয়া এবং সেই কারণেই যে তাদের বিরোধিতা, তা নিয়ে পাল্টা যুক্তি দিতে শুরু করেছিল বিরোধীরা। মাইক্রো অবজারভারদের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যায় এই রাজ্যের শাসক দল। শেষ পর্যন্ত সেখান থেকে বেশ কিছু নির্দেশিকা আসলেও রাজ্যকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনোভাবেই এসআইআর প্রক্রিয়া বন্ধ হবে না। ইতিমধ্যেই স্কুটিনির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে শুনানির দিন। তবে অবশেষে আজ সেই শুনানির দিন শেষ হচ্ছে। ইতিপূর্বেই প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম এই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বাদ দিয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে সকলের মধ্যে একটাই প্রশ্ন যে, আরও কত লক্ষ নাম বাদ যাবে?

প্রথম দিন থেকেই এই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করে আসছেন, এসআইআর যেভাবে চলছে, তা মোটামুটি সন্তোষজনক। তবে বেশ কিছু জায়গায় এই রাজ্যের শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধ ভোটারদের রেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারপরেও ১ কোটির কাছাকাছি নাম বাদ যাবে। ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। আর আজ শুনানির শেষ দিন অনেকেই এখনও পর্যন্ত শুনানি কেন্দ্রে উপস্থিত হননি বলেই খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, ইচ্ছাকৃতভাবে সামান্য নামের বানান ভুল থাকলেই তাদের ডেকে পাঠানো হচ্ছে শুনানিতে। আর এসবের মধ্যেই আজ শুনানি শেষ হয়ে যাওয়ার পর আগামী ২১ তারিখ পর্যন্ত নথি পরীক্ষার কাজ চলবে। গতকালই দেশের জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু জেলা শাসককে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আজকের এই শুনানি প্রক্রিয়া যখন শেষ হচ্ছে, তখন সকলের নজর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার দিকে।

বিশেষজ্ঞদের মতে, আজ শুনানি শেষ হওয়ার পর নথি পরীক্ষা চলবে। স্বাভাবিকভাবেই আরও বেশ কিছু বিষয় রয়েছে। তাই নিশ্চিত করে এখনই বলা যাবে না যে, ঠিক কত লক্ষ মানুষের নাম বাদ যাবে। কিন্তু ৫৮ লক্ষ থেকে সংখ্যাটা যে আরও অনেকটাই বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। তবে যদি এই শুনানিতে নাম বাদ পড়ার প্রবণতা দেখতে পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং তার ফলে কতটা চাপে পড়ে কোন রাজনৈতিক দল, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version