প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা রাজ্যের তো বটেই, এমনকি গোটা দেশের নজর ছিলো সুপ্রিম কোর্টের দিকে। কারণ সেখানেই আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিলো। আর আজকের শুনানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন সকলেই। শীর্ষ আদালত বড় কোনো নির্দেশ দিতে পারেন, যার ফলে কোনো এক পক্ষ চাপে পড়ে যেতে পারেন, এমনটা নিয়েও বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল। সকলেই নিউজ চ্যানেলগুলোর দিকে তাকিয়ে ছিলেন যে, কখন শুনানি শুরু হয়। কিন্তু তার মাঝেই বড় খবর পাওয়া গেল যে, আজ সুপ্রিম কোর্টে এই আইপ্যাক মামলার শুনানি হচ্ছে না। কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন?
প্রসঙ্গত, আজ আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। সকলেরই নজর ছিল সেই দিকে। এর আগের দিন শুনানিতে সব পক্ষকে নোটিশ দিয়েছিল শীর্ষ আদালত। এমনকি সবাইকে হলফনামা দিতেও বলা হয়েছিল। তবে গতকালই রাজ্য সরকার হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছিলো। যেখানে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী কোনোরূপ বাধা দেয়নি বলেও জানানো হয়েছিল। তবে রাজ্যের এই হলফনামা দেখে তারা পাল্টা হলফনামা দিতে চান বলে আজ আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরেই এই মামলার শুনানি পিছিয়ে দেয় শীর্ষ আদালত।
স্বাভাবিকভাবেই ইডি হলফনামা দিতে চাওয়ায় শীর্ষ আদালতের পক্ষ থেকে শেষ পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়ায় আজ আইপ্যাক মামলার মত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হচ্ছে না। তবে কবে হবে এই মামলার পরবর্তী শুনানি? আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। স্বাভাবিকভাবেই আজ সকলে অধীর আগ্রহে এই আইপ্যাক মামলার শুনানি দেখার জন্য অপেক্ষা করলেও, শেষ পর্যন্ত তা হলো না। তাই অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
