Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণ হলেন” ডিএ মামলার রায় বেরোতেই পোস্টে কি লিখলেন শুভেন্দু?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রাতেই খবর আসে যে, আজ বকেয়া মহার্ঘ ভাতা যে মামলা, সেই মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই প্রতীক্ষা ছিল সরকারি কর্মচারীদের যে, তারা কবে সুবিচার পাবেন। অবশেষে কিছুক্ষণ আগেই সেই রায়দান পর্ব সম্পন্ন হয়েছে। যেখানে রাজ্যের বিরুদ্ধেই রায় গিয়েছে। এতদিন বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের অধিকার নয় বলে জানিয়ে এসেছে রাজ্য। এমনকি তাদের আন্দোলন সত্ত্বেও তাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে অবশেষে আজ সেই বকেয়া মহার্ঘভাতা মামলায় সুপ্রিম কোর্টের রায়দানের পর সেই সরকারি কর্মচারীরা তো বটেই, এমনকি রাজ্যের বিরোধী দলনেতাও প্রবল উচ্ছ্বসিত। এমনিতেই রাজ্যের অর্থনৈতিক কোষাগারের অবস্থা অত্যন্ত খারাপ। তার মধ্যে রীতিমত সময়সীমা বেঁধে গিয়ে যেভাবে বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, তাতে রাজ্যের যে ব্যাপক চিন্তা বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই রায় সামনে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দীর্ঘদিন ধরেই এই বকেয়া মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আন্দোলনে রয়েছেন সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাস্তায় বসে থেকে আন্দোলন করছেন। তাদের মিথ্যা মামলা দেওয়া হলেও তারা তাদের দাবি আদায় থেকে সরেননি। অবশেষে তারা আজ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সুবিচার পেয়েছেন। যার ফলে সেই সরকারি কর্মচারীরা ব্যাপক আনন্দিত। যে রাজ্য সরকার তাদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে বিন্দুমাত্র কর্নপাত করেনি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার তাদের কাছে যে আর কোনো রাস্তা খোলা রইল না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। যার ফলে এবার সরকারি কর্মচারীরা নিজেদের অধিকার আদায় করতে সক্ষম হবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে মিথ্যা মামলা থেকে শুরু করে ভয় দেখানো হলেও সরকারি কর্মচারীরা যেভাবে এতদিন নিজেদের দাবি আদায়ের রাস্তায় ছিলেন, তাতে তাদের আন্দোলনকে কুর্নিশ জানানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পরেই গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।@_

সূত্রের খবর, এদিন বকেয়া মহার্ঘ ভাতা মামলার রায়দান করে সুপ্রিম কোর্ট। আর তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে করা ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন, নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যে বারংবার বলে এসেছেন যে, “ডিএ কর্মচারীদের অধিকার নয়”। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিলো যে ডিএ হলো কর্মচারীদের আইনসিদ্ধ ন্যায্য অধিকার কোনো অনুদান নয়।
দীর্ঘ প্রতীক্ষার পর, বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা মহামান্য আদালতের নির্দেশে তাদের ন্যায্য অধিকার অনুযায়ি মহার্ঘ ভাতা পেতে চলেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংবেদনশীল সরকার দীর্ঘ দিন রাজ্যের সরকারি কর্মচারীদের তাঁদের প্রাপ্য ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করেছেন। ট্রাইবুনাল থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট, একের পর এক আইনি লড়াই জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটি কোটি টাকা ধ্বংস করে দেশের তাবড় আইনজীবীদের দাঁড় করিয়েছেন শুধুমাত্র প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে। কর্মচারীরা আন্দোলন করলে পুলিসের লাঠির আঘাত ধেয়ে এসেছে, তবুও ওনারা ধৈর্য ধরে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন ও দেশের আইনি ব্যবস্থার ওপর ভরসা করে আইনি পথে লড়াই করেছেন।
এই জয় রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত লড়াইয়ের জয়, ন্যায্য অধিকারের জন্য আপোষহীন এই লড়াই কে আমি কুর্ণিশ জানাই। রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন সহ সকল রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।”

Exit mobile version