Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আজও জ্ঞানেশ কুমারের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা! দক্ষিণেশ্বরে ঢোকার মুখেই কালো পতাকা!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল জ্ঞানেশ কুমার রাজ্যে আসার পর থেকেই চূড়ান্ত অসভ্যতা শুরু করেছেন কিছু মানুষ। আর এরা যে সব তৃণমূলেরই দলদাস, তা বুঝতে বাকি নেই বিরোধীদের। জ্ঞানেশ কুমার যেদিন রাজ্যে এসেছিলেন, সেদিনই প্রথম তাকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তারপর গতকাল তিনি যখন কালীঘাট মন্দিরে গিয়েছিলেন, সেই সময়েও কিছু মানুষ তাকে গো ব্যাক স্লোগান দেন। আর আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল।

প্রথম দিন থেকেই এসআইআর হওয়ার কারণে জ্ঞানেশ কুমারকে টার্গেট করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে যা খুশি তাই দেশের মুখ্য নির্বাচন কমিশনার সম্পর্কে বলে চলেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তবে এবার সেই মুখ্য নির্বাচন কমিশনার যখন রাজ্যে এসেছেন, তখন তার সঙ্গে অসভ্যতা করা হচ্ছে। আজ তিনি বেলুড় মঠের পর দক্ষিণেশ্বর মন্দিরে যান। আর দক্ষিণেশ্বরে তিনি যখন প্রবেশ করছেন, ঠিক তখনই কিছু মানুষ তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখাতে শুরু করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পরপর দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে রাজ্যের মাটিতে এইভাবে যে অসভ্যতা করা হচ্ছে, তাতে কেন এই সমস্ত মানুষের বিরুদ্ধে পদক্ষেপ হবে না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

বিরোধীদের দাবি, এই সমস্ত কিছুর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। কারণ প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের নেত্রী এবং অন্যান্য নেতারা যা ইচ্ছে তাই নির্বাচন কমিশন সম্পর্কে মন্তব্য করছেন। ফলে এরাই যে কিছু মানুষকে লেলিয়ে দিয়েছেন সেই নির্বাচন কমিশনারকে অপমান করার জন্য, তা বলার অপেক্ষা রাখে না। তাই বাংলার পরিস্থিতি এই তিক্ত অভিজ্ঞতা থেকে আরও ভালো করে বুঝতে সুবিধা হলো জ্ঞানেশ কুমারের। তবে তৃণমূল যেভাবে এই কাজ করছে, তাতে তাদের নিজেদেরই বিপদ তারা নিজেরা ডেকে আনছে বলেই দাবি করছে বিরোধীরা।

Exit mobile version