Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আমাদের সংকল্প গরিব ভারতীয়দের প্রতি দায়বদ্ধতা” বাজেট বক্তৃতা শুরু করলেন অর্থমন্ত্রী!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পৌঁছে গিয়েছেন লোকসভায়। শুরু করে দিয়েছেন তার বাজেট বক্তৃতা। গোটা দেশের আজ নজর রয়েছে এই বাজেট অধিবেশনের দিকে। সকলেরই প্রত্যাশা যে, যেহেতু সামনে একাধিক রাজ্যের বিধানসভা ভোট রয়েছে এবং তার মধ্যে বাংলা রয়েছে, সেহেতু সেই রাজ্যগুলোর কথা মাথায় রেখে বড় কোনো ঘোষণা হতে পারে আজকের বাজেটে। আর সেই বাজেট পেশের শুরুতেই গরিব ভারতীয়দের প্রতি সরকারের দায়বদ্ধতা যে সব থেকে বেশি, তা উল্লেখ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

আজ রবিবার ছুটির দিন। কিন্তু তা সত্বেও আজ পেশ করা হচ্ছে কেন্দ্রীয় বাজেট। গোটা দেশবাসীর বহু প্রত্যাশা রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। সেদিক থেকে মধ্যবিত্তদের জন্য কোনো বড় ঘোষণা হয় কিনা, তার দিকে নজর থাকবে সকলের। ইতিমধ্যেই সংসদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী‌। এমনকি বাজেট বক্তৃতা শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেখানেই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের বার্তা দিলেন তিনি।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই বাজেট বক্তৃতা শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যেখানে তিনি বলেন, “আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। আমাদের সংকল্প গরিব ভারতীয়দের প্রতি দায়বদ্ধতা। সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে। সকলের জন্য বিকাশ করতে হবে। প্রতিটি অঞ্চলের বিকাশ করাই সরকারের একমাত্র লক্ষ্য।”

Exit mobile version