প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন এসআইআর সংক্রান্ত, সেই মামলাতে তিনি নিজেই সাওয়াল করেন কিনা, তার দিকে তাকিয়ে ছিলেন সকলে। এমনকি তার সওয়াল পর্ব কতটা জমজমাট হয়ে ওঠে, তিনি আদৌ সমস্ত যুক্তি তুলে ধরতে পারেন কিনা, তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা হয়েছিল। বিরোধীরা গোটা বিষয়টিকে কটাক্ষ করতে শুরু করেছিলেন। আর এই পরিস্থিতিতে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সেই মামলার শুনানি। আর সেখানেই প্রধান বিচারপতির অনুমতি নিয়ে বলতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সওয়ালের একদম প্রথমেই বেশ কিছু ছবি তথ্য প্রমান হিসেবে সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়ার অনুমতি চাইলেন তিনি।
আজ নির্ধারিত সময়েই সুপ্রিম কোর্টে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মামলার শুনানি কখন শুরু হবে, সেদিকে সকলের নজর ছিল। অবশেষে শুনানি শুরু হওয়ার সময়ই বলার জন্য অনুমতি প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। তাকে অনুমতি দেন প্রধান বিচারপতি। আর সেই সময় বলতে গিয়ে একাধিক তথ্য-প্রমাণ যে তিনি জমা দিতে চান শীর্ষ আদালতের কাছে, সেই আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই জল্পনা তৈরি হয়েছে যে, শীর্ষ আদালতের কাছে তিনি ঠিক এসআইআর সংক্রান্ত মামলায় সওয়াল করতে গিয়ে কোন কোন তথ্য প্রমাণ জমা দিতে চাইছেন?
সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর সংক্রান্ত মামলায় নিজে সওয়াল করতে শুরু করেন। যেখানে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে কয়েকটি ছবি রয়েছে। সেটা দেখানোর অনুমতি দেওয়া হোক। এটা আমার ছবি না। সংবাদ মাধ্যমের ছবি। আমাকে এটা সাবমিশন করতে দেওয়া হোক। আপনার নির্দেশ লংঘন করা হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর সংক্রান্ত বিষয়ে যখন মুখ্যমন্ত্রী সওয়াল করছেন, তখন নিশ্চয়ই কোনো বড় তথ্যপ্রমাণ তিনি নিয়ে এসেছেন। আর সেই তথ্য প্রমানই আদালতের কাছে দিয়ে নির্বাচন কমিশনকে আরও চাপে ফেলে দেওয়ার কৌশল অবলম্বন করেছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দেওয়া এই তথ্য প্রমাণের ভিত্তিতে গোটা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
