প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন বিভিন্ন মহলে বিভিন্ন সেটিং, বিজেপি আদৌ ক্ষমতা দখল করতে চায় কিনা, তা নিয়ে নানা প্রশ্ন, নানা সংশয় ছিলো। কিন্তু সম্প্রতি বাংলায় ঘনঘন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আসা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে অলআউট অ্যাটাকে নামার মধ্যে দিয়েই স্পষ্ট যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার খুব মন থেকেই চাইছে, বাংলা দখল করতে। ২৬ এর নির্বাচনে পশ্চিমবঙ্গ দখল করতে না পারলে যে বাংলায় তাদের ভবিষ্যৎ শুন্য হতে চলেছে, তা খুব ভালো মতই বুঝতে পেরেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণেই পুরোদস্তুর বাংলা দখল করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তারা। কিছুদিন আগেই অমিত শাহ রাজ্যে এসেছিলেন। বেশ কিছু নির্দেশিকা তিনি দিয়ে গিয়েছেন। আর বিধায়কদের জন্য তার যে নির্দেশিকা রয়েছে, আজ তা সেই দলীয় বিধায়কদের কাছে পৌঁছে দিতে রাজ্য বিধানসভায় এসেছিলেন বিজেপির এই রাজ্যের সহ পর্যবেক্ষক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে মন্তব্য করে বসলেন, তাতে তৃণমূলের ঘুম যে উড়তে শুরু করবে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে।
এই রাজ্যে বিজেপি এবার পুরোদস্তুর ঝাঁপিয়েছে পরিবর্তনের লক্ষ্যে। কিন্তু আদৌ তারা ক্ষমতা দখল করতে পারবে কিনা, তা নিয়ে অনেকের মধ্যেই অনেক সংশয় রয়েছে। কর্মীরাও অনেক সময় চিন্তিত হয়ে পড়ছেন যে, ২০২১ এর পুনরাবৃত্তি আবার হয়ে যাবে না তো? তবে নেতৃত্বরা কি বলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক কি, তার দিকেও অনেকের নজর রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একসময় বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছিলেন, সেই বিপ্লব দেব যে কথা বলে দিলেন, তারপর বিজেপি নেতা কর্মীরা রীতিমত উজ্জীবিত। তারা এবার আরও বেশি নিশ্চিত হয়ে গিয়েছেন যে, বিপ্লব দেবের মত মানুষ যখন বলছেন যে, রাজ্যে বিজেপি সরকার গঠন করছে, তখন এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা নয়।
এদিন রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের বিজেপির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শুভ লক্ষণ। আমি যখন এসেছি, তখন সরকার বানিয়েই যাব। ১০০ শতাংশ নিশ্চিত। আমার কুন্ডলীতে হার নেই। মানুষের জিত নিশ্চিত হবে।” অর্থাৎ যে কনফিডেন্ট বিপ্লব দেবের চোখে, মুখে দেখা গেল, তাতে ত্রিপুরার বাম সরকারকে ক্ষমতা থেকে সরানো এই মানুষটি যে রাজ্যের বর্তমান পরিস্থিতি বুঝে তৃণমূলের বিদায়ের ব্যাপারে রীতিমত নিশ্চিত হয়ে গিয়েছেন, তা বোঝাই যাচ্ছে। এখন ভোটের বাক্স খোলার পর বিপ্লব দেবের এই কথা অক্ষরে অক্ষরে মেলে কিনা, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।
