প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিশেষ সফরে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহানগরীতে পা রেখেই একাধিক ঠাসা কর্মসূচিতে যোগ দেন তিনি।আজ তাঁর সফরের শুরুতেই নিউ টাউনের ইকো পার্কে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ডক্টর মুখোপাধ্যায়ের একটি ১২৫ ফুট উঁচু প্রস্তাবিত মূর্তির কাজের শুভ সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইকো পার্কের কর্মসূচি শেষ করে তিনি সরাসরি চলে যান দক্ষিণ কলকাতার ভবানীপুরে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে। সেখানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন অমিত শাহ।
এরপর সায়েন্স সিটির কাছে অবস্থিত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে (মিলন মেলা) আয়োজিত মূল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের শীর্ষ নেতৃবৃন্দ।
