Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বালিগঞ্জে মেগা বৈঠক: শ্যামাপ্রসাদ জয়ন্তীর সফরে কলকাতায় এসে প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে অংশ নিতে কলকাতায় পা রেখেই এক বড় চমক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির মাঝেই তিনি সোজা পৌঁছে যান টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ তথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবনে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফরকে ঘিরে ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক এবং বিনোদন মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজই কলকাতায় আসেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর পর বিকেলের দিকে তাঁর কনভয় বালিগঞ্জে প্রসেনজিতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান অভিনেতা নিজে। দুই ব্যক্তিত্বের মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলাপচারিতা হয়।

যদিও এই সাক্ষাৎকারের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে কোনো পক্ষই এখনও মুখ খোলেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই নিজেকে সরাসরি সক্রিয় রাজনীতি থেকে দূরে রেখেছেন, তবে জাতীয় স্তরের এই মেগা বৈঠক আগামী দিনে বাংলার সমীকরণে নতুন কোনো মাত্রা যোগ করে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Exit mobile version