Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আমরা যখনই দেখা করতাম….” অজিত পাওয়ারের মৃত্যুর পরেই এক্স হ্যান্ডেলে কি লিখলেন অমিত শাহ!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের কাছে অত্যন্ত শোকের দিন। সাত সকালেই একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর আসে। আর তারপরেই আরও মর্মান্তিক খবর আসে যে, সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। স্বাভাবিকভাবেই দেশের গোটা রাজনৈতিক মহল বর্তমানে শোক জ্ঞাপন করছে। বিজেপির জোটসঙ্গী থাকা এই অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর দীর্ঘদিন অজিত পাওয়ারের সঙ্গে সময় কাটানো স্মৃতির কথা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ গোটা দেশবাসী যখন ঘুমিয়ে রয়েছে, ঠিক তখনই ঘুম ভাঙতেই তারা এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হয়েছেন। টেলিভিশন চ্যানেলের মারফত সকলের কাছে খবর পৌঁছে যায় যে, ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে এবং সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের মানুষের কাছে তো বটেই, গোটা দেশের রাজনৈতিক মহলের কাছে এই খবর আসার সঙ্গে সঙ্গেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই সকলেই চাইছেন যে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং কিভাবে এই বিমান দুর্ঘটনা হলো, তার রহস্য উন্মোচিত হোক। দলমত নির্বিশেষে সকলেই এই ঘটনায় শোক প্রকাশ করছেন। আর অজিত পাওয়ারের এই মৃত্যুতেই সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন অজিত পাওয়ারের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তিনি লেখেন, “আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং আমাদের প্রবীণ এনডিএ সহকর্মী অজিত পাওয়ারজিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় হারানোর খবর আমার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। গত সাড়ে তিন দশক ধরে অজিত পাওয়ারজি মহারাষ্ট্রের সমাজের প্রতিটি অংশের কল্যাণে যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যখনই দেখা করতাম, তিনি মহারাষ্ট্রের জনগণের কল্যাণ সম্পর্কিত অসংখ্য বিষয় নিয়ে দীর্ঘ আলোচনায় অংশ নিতেন। তাঁর মৃত্যু কেবল এনডিএ পরিবারের জন্যই নয়, আমার জন্যও একটি ব্যক্তিগত ক্ষতি। আমি পাওয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকের মুহূর্তে সমগ্র এনডিএ শোকাহত পাওয়ার পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ‘

Exit mobile version