Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আমরা তো সারা বছরই মনোরঞ্জন দেখি, এবার দিল্লিও দেখুক” মমতাকে নিয়ে বিস্ফোরক সুকান্ত!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে নিজের সওয়াল করেছেন। একাংশ সংবাদমাধ্যম যা নিয়ে বহুল প্রচার করতে শুরু করেছিল। অনেকেই এমন একটা ভাব দেখাতে শুরু করেছিল, যেন এর আগে কেউ আইনজীবী হিসেবে কোর্টে লড়াই করেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আইনজীবী থাকা সত্ত্বেও আজ যেভাবে আদালতে সওয়াল করেছেন, তাতে প্রথমেই মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি বুঝিয়ে দিয়েছেন যে, তার একজন দক্ষ আইনজীবী আছে, তাই তার না বললেও হবে। কিন্তু তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন। অবশেষে সেই শুনানির পর বিভিন্ন মহলে তা নিয়ে চর্চা হয়েছে। অনেকেই বলেছেন, ঘুরিয়ে সুপ্রিম কোর্ট আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শিখিয়ে দিয়েছে। আর মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে যে সওয়াল সামনে এসেছে, যা নিয়ে অনেকেই মাতামাতি করছেন, এবার সেই বিষয় নিয়েই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সারা বছর ধরে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত নাটক দেখেন। তাই এবার দিল্লি সেই নাটক দেখুক বলে খোঁচা দিলেন তিনি।

গতকাল থেকেই তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচার করা হচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে যাবেন এবং সেখানে গিয়ে তিনি সওয়াল করবেন। ভাবখানা এমন দেখানো হচ্ছে, যেন একটা বড় কিছু হতে চলেছে। শেষ পর্যন্ত আজ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে নিজের বক্তব্য রেখেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত চটকদারি দেখতে দেখতে যে বাংলার মানুষ বিরক্ত হয়ে গিয়েছে, দিল্লিতে সাংবাদিক বৈঠকে সেই কথাই বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর বাংলার মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক ধরে ফেলেছে, তখন দিল্লির মানুষ এবার নতুন নাটক দেখতে পেলেন বলেই দাবি করলেন তিনি।

এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার‌ আর সেখানেই তিনি বলেন, “এই সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক। ক্যামেরাকে নিজের দিকে টানার চেষ্টা করছেন তিনি। আমরা পুরো বছর দেখি। এবার দিল্লির লোকজনও দেখুক। আপনাদেরও মনোরঞ্জন হয়ে যাক। আমরা তো সারা বছরই দেখি, খিচ মেরি ফটো। কখনও উনি দার্জিলিঙে গিয়ে চায়ের বাস্কেট পেছনে লাগিয়ে রেখে চা পাতা তোলেন। এগুলো আমরা গোটা বছরই দেখি।”

Exit mobile version