Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল! রাজ্যের চাপ বাড়িয়ে আগামীকালই বড় পদক্ষেপ শুভেন্দু্র!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের সরকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এমনিতেই রাজ্যে ভেঙে পড়েছে। পাশাপাশি গরীব মানুষরা একটি জায়গায় কাজ করতে গেলেও সেখানে তারা নিরাপদ নয়। সম্প্রতি আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যেভাবে প্রচুর মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে, তাতে প্রশাসনের উদাসীনতার বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এর আগেও শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটেছিল। কিন্তু তা থেকেও শিক্ষা না নিয়ে যেভাবে এই রাজ্যের প্রশাসনের অপদার্থতার কারণে আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ দুর্গাপুরে বিজেপির কর্মসূচির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল বিজেপি বিধায়কদের নিয়ে তিনি যে এলাকায় পৌঁছে যাবেন, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এর আগেও শহর কলকাতায় একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যার পরে প্রশাসনে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু অতীতের একটিও ঘটনা থেকে শিক্ষা না নিয়ে এই রাজ্যের প্রশাসনের গাফিলতির কারণে যে আরও বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তা নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধীরা। আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে যারা সেখানে কাজ করতেন, তাদের অনেকেই মেদিনীপুরের ছেলে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ দুর্গাপুর থেকে সাংবাদিক বৈঠকে এতদিন উদ্ধারকার্য যাতে ঠিকমত হয়, তার জন্য তারা না গেলেও আগামীকাল বিজেপির বিধায়কদের নিয়ে তিনি ঘটনাস্থলে যাবেন এবং নরেন্দ্রপুর থানায় গিয়ে প্রতিবাদ করবেন বলেও জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

এদিন দুর্গাপুরে বিজেপির কর্মসূচির পরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “প্রমাণ হয়ে গিয়েছে, এই রাজ্য সরকার নেই। সরকার কার্যত চোখ বন্ধ করে আছেন এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে এই ধরনের ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ, অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক প্রণীত নানা রকম নির্বাচনী নাটক, ড্রামাতে অংশগ্রহণ করছেন। কিন্তু আনন্দপুর যাওয়া বা পরিবারগুলোর খোঁজ নেওয়ার একবারও সময় পাননি। আমরা এই ঘটনায় রাজ্যের দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আগামীকালই আমরা ২০ জন বিধায়ক মিলে এলাকা পরিদর্শন করার পরে নরেন্দ্রপুর থানায় যাব এবং সেখানে গিয়ে এই ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি করব। তবে এরপরেও যদি ব্যবস্থা না নেয়, তাহলে নিখোঁজ পরিবারকে নিয়ে যদি সচিবালয়ের সামনেও ধর্না অবস্থান করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি সেটা করবে।”

Exit mobile version