Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কাউন্টডাউন শুরু, ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই! ঋতব্রত শিবিরের হাত ধরে বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত, সূত্র মারফত মেগা খবর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনৈতিক মহলে এই মুহূর্তের সবথেকে বড় খবর, যা ওলটপালট করে দিতে পারে লালমাটির চেনা সমীকরণ। অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র মারফত জানা যাচ্ছে, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরের পক্ষ থেকে বীরভূম জেলার নতুন কমিটির তালিকা সরকারিভাবে প্রকাশ করা হতে পারে। আর সেই তালিকায় বীরভূম জেলা সভাপতির শীর্ষ পদটি পুনরায় অনুব্রত মণ্ডলের (কেষ্ট) কাঁধেই যাচ্ছে বলে সূত্রের খবর।

সূত্রের দাবি, নতুন এই শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষ পর্যায়ে। সেখান থেকেই বীরভূমের নতুন সাংগঠনিক প্রধান হিসেবে অনুব্রত মণ্ডলের নাম কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। অভ্যন্তরীণ সূত্র মারফত জানা যাচ্ছে, এবার বীরভূমের রাজনীতিতে এক অভূতপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যাবে। গতকালের যুযুধান দুই নেতা—অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, দুজনেই এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় একজোটে কাজ করবেন।

অনুব্রতর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, শারীরিক অসুস্থতা এবং তীব্র জ্বরের কারণে তিনি আজকের বৈঠকে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে এই নতুন সাংগঠনিক দায়িত্ব গ্রহণের বিষয়ে তাঁর তরফ থেকে ইতিমধ্যেই চূড়ান্ত সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, অনুব্রতর পাশাপাশি আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং চন্দ্রনাথ সিনহার মতো বীরভূমের একাধিক হেভিওয়েট নেতার নামও এই নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই এই মেগা ঘোষণার হাত ধরে রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

Exit mobile version