প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অভিনয়ে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক বাংলার তরুণ-তরুণীদের জন্য অত্যন্ত খুশির খবর। মুম্বাই বা পুনে না গিয়ে এবার খোদ কলকাতাতেই পাওয়া যাবে আন্তর্জাতিক মানের অভিনয় প্রশিক্ষণ। কলকাতায় নিজের বিশ্ববিখ্যাত অ্যাক্টিং ইনস্টিটিউট ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’ (Actor Prepares)-এর একটি স্থায়ী শাখা খোলার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড আইকন অনুপম খের। সম্প্রতি নবান্নের পরিবর্তে কলকাতার ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বিশেষ বৈঠকে এই মেগা প্রস্তাব দেন তিনি।
অনুপম খেরের এই অভিনয় স্কুলটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ও সম্মানজনক ইনস্টিটিউট। যেখানে অভিনয়ের আন্তর্জাতিক কলাকৌশল ও কারিগরি শিক্ষা দেওয়া হয়। কলকাতায় এর শাখা খোলে হলে, বাংলার প্রত্যন্ত এলাকার প্রতিভাবান ছেলেমেয়েরাও সঠিক পরিকাঠামো ও সঠিক সুযোগ পাবেন।
অনুপম খেরের এই দূরদর্শী প্রস্তাবকে অত্যন্ত গুরুত্ব সহকারে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলিউড তারকাকে স্পষ্ট জানিয়েছেন, এই ইনস্টিটিউট বা প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পরিকাঠামোগত এবং প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক সাহায্য করা হবে। এর ফলে শুধু যে অভিনয়ের মান বাড়বে তাই নয়, সিনেমা ও থিয়েটার শিল্পের সঙ্গে যুক্ত কারিগরি ক্ষেত্রেও রাজ্যে বিপুল কর্মসংস্থান তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
