প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষন করার অভিযোগে তৃণমূল সরকারকে মাঝেমধ্যেই আক্রমণ করে বিরোধীরা। তবে কিছুদিন আগেই হুমায়ুন কবীর তৃণমূল দল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি যেভাবে নতুন দল গঠন করেছেন এবং বাবরি মসজিদ তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রথম দিন থেকেই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূলের যথেষ্ট সেটিং রয়েছে। আসলে লোক দেখানো কাণ্ডকলাপ করে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি যাতে বাবরি মসজিদ তৈরি করতে পারেন এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট যাতে তিনি পেয়ে আবার ভোটের পরে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারেন, তার জন্যই একটা রফা হয়েছে। তবে এই বিষয় নিয়ে বিভিন্ন মহলের এতদিন চর্চা ছিলো। কিন্তু এবার পরিবর্তন যাত্রার কর্মসূচি থেকে হুমায়ুন কবীর এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই মুদ্রার দুই পিঠ বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই রাজ্যে বা এই দেশে কোনোদিন বাবরি মসজিদ হতে পারে আবার নতুন করে, এটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গে সেই বাবরি মসজিদের শিলান্যাস করার পর তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে হুমায়ুন কবীর আবার সেই কাজ শুরু করে দিয়েছেন। আর এখানেই বিরোধীদের একটা প্রশ্ন যে, যেখানে বিরোধীরা কোনো কর্মসূচি করতে গেলেই পুলিশ দিয়ে তাকে বাধাদান করা হয়, সেখানে হুমায়ুন কবীর এত বড় বিতর্কিত বাবরি মসজিদ তৈরি করার কাজ শুরু করলেও, কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন? তাহলে কি তৃণমূল লোক দেখানো সাসপেন্ড করেছে! কিন্তু তলায় তলায় তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? মসজিদ বা মন্দির কোনো ব্যক্তি করতেই পারে। কিন্তু বাবরের নামেই কেন মসজিদ হবে? এই প্রশ্ন শুধু বিজেপি নয়, গোটা রাজ্যবাসীর। এমনকি গোটা দেশবাসীর বারবার রাজ্যে এসে এই বিষয়টি তুলে ধরে তৃণমূল এবং হুমায়ুন কবীরকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় বিজেপির নেতারাও। আর আজ হুমায়ুন কবীরকে যতই দল থেকে বের করে দিক তৃণমূল, তলায় তলায় তাদের মধ্যে যে একটা গোপন সমঝোতা রয়েছে, এদিন সেই কথাই তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন মথুরাপুরের রায়দিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বাবরি মসজিদ ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অমিত শাহ বলেন, “হুমায়ুন এবং মমতা একই মুদ্রার দুই পিঠ। আপনার বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে। এটা কি আবার হওয়া উচিত? হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বের করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে।”
