Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“বাবরি মসজিদ ভাঙবই” নির্মাণ কার্যের সূচনা হতেই মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার অর্জুনের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই দেশের মাটিতে মন্দির এবং মসজিদ, নিজ নিজ ধর্মের মানুষরা করতেই পারেন। এতে কোনোদিনই কারওর আপত্তি ছিল না। কিন্তু যে বাবর ধ্বংসের সঙ্গে যুক্ত, যে বাবর ভারতবর্ষের প্রতি আক্রমণ চালিয়েছিল, সেই বাবরের নামে কেন মসজিদ হবে? হুমায়ুন কবীর সেই বাবরের নামে মসজিদের শিলান্যাস করার সময় থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকি পশ্চিমবঙ্গের মাটিতে এই ধরনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন কি করে নীরব রয়েছে, তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে বিজেপির মধ্যে। প্রথম দিন থেকেই বিজেপি নেতারা দাবি করছেন, বাবরের নামে মসজিদের এই কাজ কোনো দিনই সফল হবে না। তবে আজ আবার সেই মসজিদের নির্মাণ কার্য সূচনা করেছেন হুমায়ুন কবীর। আর সেই দিনই সেই বাবরি মসজিদ একেবারে ভেঙে দেওয়ার হুংকার ছাড়লেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

এই রাজ্যের বুকে যেভাবে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল এবং তারপর আজ নির্মাণ কার্য শুরু হয়ে গেল, তা দেখে অনেকেই আশ্চর্য হয়ে যাচ্ছেন। মসজিদ করছেন, অত্যন্ত ভালো কথা। কিন্তু বাবরের নামেই কেন মসজিদ করছেন? দলমত নির্বিশেষে সকলের মনের মধ্যেই এই প্রশ্ন রয়েছে। কিন্তু হুমায়ুন কবীর লোক দেখানো ভাবে তৃণমূল থেকে সাসপেন্ড হলেও, তলায় তলায় তৃণমূল তাকে সমর্থন দিচ্ছে না তো? এই প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য হুমায়ুন কবীরকে আলাদাভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। আর তার মধ্যেই আজ যেভাবে বাবরি মসজিদের নির্মাণ রাজ্য শুরু হয়ে গেল, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ।

এদিন হুমায়ুন কবীরের বাবরি মসজিদের নির্মাণকার্য শুরু হওয়া নিয়ে অর্জুনবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “কোরান পড়াটা অপরাধ নয়। কিন্তু কোরান পড়ে বাবরি মসজিদ বানানোটা অপরাধ। আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। আজকে জেসিপি দিয়ে মাটি কাটছে দেখবেন। ওই মাটিতেই মাটি হয়ে যাবে। চিন্তা করবেন না। সময়ের অপেক্ষা করুন।”

Exit mobile version