Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলাদেশের ভোটে নেই আওয়ামী লিগ! নির্বাচন শেষ হতেই ইউনুসকে কড়া আক্রমণ শেখ হাসিনার!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই দেশ ছাড়া শেখ হাসিনা। যেভাবে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, তা যে অগণতান্ত্রিক, তা অনেকেই ব্যাখ্যা করেছেন। তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ইউনুস যেভাবে বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করেছেন, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ছিলো। তবে সকলের মধ্যেই সবথেকে বেশি আলোচনার বিষয় ছিল যে, কবে নির্বাচনের মুখোমুখি হবে বাংলাদেশ? অবশেষে গতকাল সেই নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই যে ফলাফল সামনে এসেছে, তাতে বিএনপি জোট বাংলাদেশের ক্ষমতা দখল করতে চলেছে। কিন্তু এবার বাংলাদেশে আওয়ামি লিগ ভোট লড়াই করছে না। স্বাভাবিকভাবেই যেভাবে তার দলকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, যেভাবে তার দলকে লড়তে দেওয়া হয়নি এবং যেভাবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে নির্বাচন শেষ হতে না হতেই গোটা বিষয়ে আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বাংলাদেশে নির্বাচনে মূল লড়াই হচ্ছে, বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে। এক্ষেত্রে শেখ হাসিনার দল আওয়ামি লিগ যদি লড়াই করতো, তাহলে তারাই যে ক্ষমতা দখল করতে পারতেন, সেই সম্পর্কে তাদের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যেভাবেই হোক, তাদের ওপর যেভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা নিয়ে তারা অত্যন্ত ক্ষুব্ধ। তাই দেশের বাইরে থাকলেও, নির্বাচনের দিকে নজর ছিলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর নির্বাচনের পরে যেভাবে আওয়ামি লিগকে বাদ রেখে এই নির্বাচন করা হলো, তাকে প্রহসন বলেই কটাক্ষ করেছেন তিনি।

সূত্রের খবর, গতকাল বাংলাদেশের নির্বাচনের পরেই ভোটকেন্দ্রে মানুষের স্বতঃস্ফূর্ততার অভাব নিয়ে ইউনুসকে কটাক্ষ করেন শেখ হাসিনা। যেখানে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনুসের আজকের তথাকথিত নির্বাচন ছিলো, মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামি লিগ বিহীন, ভোটার বিহীন প্রতারণামূলক নির্বাচন। সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগণ এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রই ছিলো কার্যত ভোটার শূন্য।”

Exit mobile version