Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“বাংলায় এবার জঙ্গলরাজ খতম” তৃণমূলের “চোর” কটাক্ষের জবাব দিলেন মোদী!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল কতটা দুর্নীতিগ্রস্ত, তা গোটা দেশের মানুষ জেনে গিয়েছে। যেখানেই তৃণমূল কংগ্রেস হাত দিচ্ছে, সেখানেই দুর্নীতির গন্ধ বের হচ্ছে। তাই রাজ্যবাসী এখন তৃণমূলের থেকে মুক্তি চাইছে। সামনেই বিধানসভা নির্বাচন। খুব দ্রুত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। আর এই পরিস্থিতিতে আজ ব্রিগেডের জনসভা থেকে তৃণমূলকে রীতিমত ধুয়ে দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করে চোর বলা হচ্ছে। কিন্তু বাংলায় যে জঙ্গলরাজ চলছে, সেই কথা তুলে ধরে তৃণমূলের সেই কটাক্ষের জবাব দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে মানুষ রায় দেওয়ার জন্য প্রস্তুত ।এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই বুঝে গিয়েছে। তৃণমূলের অপশাসন থেকে মানুষ এখন বিরতি নিতে চাইছে। আর সেই কারণে সকলেই এবার পরিবর্তনের লক্ষ্যে যে ভোট দেবেন, তা বুঝতে পারছে বিজেপি। আর নির্বাচন ঘোষণা হওয়ার আগে আজ ব্রিগেডে বৃহৎ আকারে জনসভা করেছে গেরুয়া শিবির। যেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বক্তব্যের মধ্যে দিয়েই তিনি প্রতিটি ইস্যু তুলে ধরে যেভাবে তৃণমূলকে আক্রমণ করলেন, তাতে রাজ্যের শাসক দল আরও অস্বস্তিতে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন ব্রিগেডের সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এই বাংলায় এবার জঙ্গলরাজ খতম হবে। বাংলার প্রত্যেকটি কোন থেকে আওয়াজ উঠছে, চাই বিজেপি সরকার। গতকাল তৃণমূল আপনাদের সবাইকে চোর বলে গালি দিয়েছে। আসল চোর কে, তা বাংলার সাধারণ মানুষ জানেন। কুর্সি বাঁচানোর জন্য এখানকার নির্মম সরকার সব হাতিয়ার বার করে ফেলেছে। আপনাদের আটকাতে গাড়ি থামিয়েছে। কিন্তু তারা দেখে যাক, কাউকে এরা দমিয়ে রাখতে পারেনি। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেদিন আর বেশি দূরে নেই। এবার আইনের শাসন শুরু হবে।”

Exit mobile version