Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় কবে নির্বাচন? আজও কমিশনের ফুল বেঞ্চের একাধিক বৈঠক! বড় সিদ্ধান্ত?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে কবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। ফলে নির্বাচন ঘোষণা করতে কোনো অসুবিধা নেই। তবে অনেকের আবার বক্তব্য যে, বিবেচনাধীনের তালিকায় ৬০ লক্ষ মানুষের নাম ঝুলে রয়েছে। ফলে তাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। আর এই পরিস্থিতিতে রাজ্যে পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। গতকাল দফায় দফায় বৈঠক করেছে তারা। আর আজকেও রয়েছে একাধিক বৈঠক। আর তারপরেই কি বড় কোনো ঘোষণা হবে পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা নিয়ে? তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে গুঞ্জন।

প্রসঙ্গত, গতকাল দফায় দফায় বৈঠক করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যেখানে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোট যে এবার অন্যরকম হতে চলেছে এবং এই ভোটে হিংসা যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে আজকেও একের পর এক বৈঠক রয়েছে কমিশনের। যেখানে রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে বিজেপি, এমনকি বিএলওদের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

সূত্রের খবর, আজ সকাল ১০ টা থেকেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ একটি বৈঠকে বসতে চলেছে। প্রথমে তারা রাজ্যের সিইওর সঙ্গে বৈঠকে বসবেন। এমনকি কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত বিষয়টি দেখভালের জন্য তাদের নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এবং বিজেপির সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন। আর সবশেষে বিএলওদের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে কমিশনের ফুল বেঞ্চের। আর এই সমস্ত আলোচনা শেষে পশ্চিমবঙ্গে কবে ভোট ঘোষণা হতে চলেছে, সেই রকম কোনো আভাস পাওয়া যাবে কি, সেটাই লাখ টাকার প্রশ্ন রাজ্যবাসীর কাছে।

Exit mobile version