Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় রাষ্ট্রপতির অপমান, রাজ্যের বিরুদ্ধে অবশেষে কড়া পদক্ষেপ কেন্দ্রের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে এই পদক্ষেপটারই আশা করেছিলেন। তৃণমূল সরকার এতদিন বহু অন্যায়, অবিচার করেছে। এমনকি কেন্দ্রের বিজেপি সরকারের প্রচুর নেতা, মন্ত্রী বাংলা আসলেও তাদের সঙ্গে অসভ্যতা করা হয়েছে। কিন্তু তারপরেও সেই কেন্দ্রীয় সরকার কেন তৃণমূলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে না? এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ছিল. কিন্তু গতকাল যে ঘটনা রাজ্যের বুকে ঘটে গেল, তারপরেও যদি কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে বাংলার মানুষের সমস্ত আশা জলে চলে যাবে। এমনকি সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানেও বিজেপি খুব একটা বাংলার মানুষের মনে জায়গা করে নিতে পারবে না। এই ধারনা বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছিল। তবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার খুব ভালো মতই বুঝতে পেরেছে যে, এরপরেও যদি তারা চুপচাপ থাকে এবং এই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে মানুষের কাছে একটা ভুল বার্তা যেতে পারে। তাই প্রত্যাশা মতই গতকাল যখন রাষ্ট্রপতির অপমান হয়েছে এই বাংলার বুকে, তখন গোটা ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জেনে গেছে যে, গতকাল কি কলঙ্ক জনক দৃশ্যের সাক্ষী থেকেছে আমাদের বাংলা। যেখানে দেশের সর্বোচ্চ পদে আসীন রাষ্ট্রপতি এসেছেন পশ্চিমবঙ্গে। অথচ তাকে রিসিভ করতে গেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কোনো মন্ত্রী। যার ফলে নিজের হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এমনকি বারবার তার অনুষ্ঠানের স্থান বদল নিয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। আর গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছিল, শুধুমাত্র নিন্দা জানিয়েই কি থেমে থাকবে কেন্দ্রীয় সরকার? দেশের সর্বোচ্চ পদে আসীন রাষ্ট্রপতির এত বড় অপমানের পরেও কি তারা পদক্ষেপ গ্রহণ করবে না? অবশেষে কেন্দ্রের পক্ষ থেকে সেই ব্যাপারে নেওয়া হলো পদক্ষেপ।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এসে রাষ্ট্রপতি যে অসন্তোষের কথা উল্লেখ করেছেন, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে রাজ্যের মুখ্যসচিবের কাছে একটি রিপোর্ট তলব করা হয়েছে। মূলত, আজ বিকেল ৫ টার মধ্যেই মুখ্যসচিবকে রাষ্ট্রপতির অনুষ্ঠানের ব্যবস্থা থেকে শুরু করে প্রোটোকল জনিত যে সমস্ত বিষয়ে অভাব, অভিযোগ উঠেছে, সেই বিষয়েই রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাছে এই রিপোর্ট তলব নবান্নকে যথেষ্ট বিপাকে ফেলে দিলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version