Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় রাষ্ট্রপতির অপমান! “সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে” ক্ষোভ উগড়ে দিলেন অমিত!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে যেভাবে রাষ্ট্রপতির অপমান হয়েছে, তাতে অত্যন্ত ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টি পশ্চিমবঙ্গবাসীর কাছে যে অত্যন্ত লজ্জার হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল সরকার সহ্যের সমস্ত সীমা পার করে ফেলেছে বলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। ইতিমধ্যেই রাজ্য সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। এরপর কেন্দ্রের কি পদক্ষেপ হয়, তার দিকেই সকলের নজর রয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

এই রাজ্যের শাসক দল বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে যে আচরণ করে, যেভাবে তাদের কর্মসূচিতে বাধা দেয়, অসহযোগিতা করে প্রশাসনকে দিয়ে, সেই সমান আচরণ তারা সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গেও করেছে। অন্তত তেমনটাই অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। যেখানে রাষ্ট্রপতি নিজে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। আর তারপরেই গোটা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। আর এই পরিস্থিতিতে এবার গোটা ঘটনায় তৃণমূল সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান। যেখানে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। শিলিগুড়ি সফরের সময় রাষ্ট্রপতি নিজে ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সাঁওতালি কনক্লেভের অনুমতি দেয়নি রাজ্য সরকার। সেই কনফ্লেভের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যখন কোনো রাজ্য রাষ্ট্রপতিকে অসম্মান করে, তখন সেটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ার শামিল।”

Exit mobile version