Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় SIR নিয়ে এত অশান্তি! সর্বদলীয় বৈঠকে কি সেই ব্যাপারেও অভিযোগ জানালো বিজেপি? জেনে নিন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে বিক্ষিপ্ত অশান্তি এবং গন্ডগোলের খবর এসেছে, তা আর ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে আসেনি। পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী সরকার থাকলেও ভারতবর্ষের এমন অনেক রাজ্যে এসআইআর হয়েছে, যেখানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারে রয়েছে। কিন্তু তারপরেও তারা এত অভিযোগ করেনি। যা পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে এবং এরা প্রতি পদে পদে এই এসআইআরকে বাধা দিতে সব রকম চেষ্টা করেছে। অন্তত তেমনটাই অভিযোগ করেছে বিরোধীরা। গতকালই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর আজ সেই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় বৈঠক ছিলো। আর সেই বৈঠকেও কি এসআইআর সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হলো? বিজেপি এতদিন এসআইআরে তৃণমূলের বাধাদান এবং বিভিন্ন জায়গায় ফর্ম সেভেন কেড়ে নেওয়া নিয়ে বহু অভিযোগ করেছিল। তাহলে কি তারা সেই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করলেন?

বলা বাহুল্য, এই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস এর বিরোধীতা করেছে। সব রকম ভাবে তারা চেষ্টা করেছে, যাতে এসআইআরকে আটকানো যায়। এমনকি আদালত পর্যন্ত ছুটে গিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসআইআরকে আটকানোর কাজ সফল হয়নি তাদের। চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। বিবেচনাধীনের তালিকায় ৬০ লক্ষ মানুষের নাম রয়েছে। প্রথম দিন থেকেই বিজেপি দাবি করছে, পশ্চিমবঙ্গে অবৈধ, ভুয়ো এবং মৃত ভোটারের যে পরিমাণ নাম ভোটার তালিকায় ছিলো, তাতে এক কোটির কাছাকাছি নাম এসআইআর হলে বাদ যাবে। তবে তৃণমূল সব রকম ভাবে এই প্রক্রিয়াকে বাধা দান করতে যখন চেষ্টা করছে, ঠিক তখনই রাজ্যে পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর আজ সর্বদলীয় বৈঠকে বিজেপি এতদিন ধরে এসআইআরে তৃণমূলের বাধাদান এবং রাজ্য প্রশাসনের যেভাবে গাফিলতি নজরে এসেছে, তার পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ কমিশনের কাছে করলো কিনা, তার দিকে সকলের নজর ছিলো। তবে আজকের এই বৈঠকে ভোট সংক্রান্ত বিষয়েই আলোচনা হয়েছে। এক্ষেত্রে এসআইআর নিয়ে তারা কোনো আলোচনা করেননি বলেই জানিয়ে দিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।

এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। আর সেখানেই এসআইআর নিয়ে তারা কোনোরকম আলোচনা আজকের বৈঠকে করেননি বলেই জানিয়ে দেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এসআইআর নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা রয়েছে। আদালত যা সিদ্ধান্ত নেবে, আমরা তা মানতে বাধ্য। আজকের বৈঠকে শুধুমাত্র নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছি।”

Exit mobile version