Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় ভোটের দামামা? আজই দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের সিইও!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলায় এসআইআর চলছে। গতকালই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বড় নির্দেশ সামনে এসেছে। যার ফলে এসআইআরের ক্ষেত্রে স্কুটিনির জন্য আরও সাত দিন বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই ১৪ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, তা এক কথায় নিশ্চিত। আর সঠিক সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হলে যে ভোট ঘোষণাও পিছিয়ে যাবে, সেই সম্পর্কেও কোনো দ্বিমত নেই। আর এই পরিস্থিতিতে গতকাল রাতেই দিল্লি উড়ে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

বাংলায় কবে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। অনেকেই বলছেন, এই মাসের শেষের দিকে অথবা মার্চের শুরুতেই বিধানসভা ভোটের ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। মাঝে জল্পনা ছড়িয়ে পড়েছিল যে, এক দফায় এই রাজ্যে বিধানসভা ভোটের জন্য প্রস্তুত সিইও দপ্তর। আর এই পরিস্থিতিতে নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, যখন এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, ঠিক তার আগেই দিল্লি রওনা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যেখানে আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।‌

সূত্রের খবর, গতকাল রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে প্রত্যেকটি রাজ্যের সিইওর বৈঠক রয়েছে। আর সেখানেই যোগ দেবেন তিনি। যেহেতু সামনেই বাংলার বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে আজকের বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতেই এসআইআর প্রক্রিয়ার স্কুটির দিন সাত দিন বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেদিক থেকে দাঁড়িয়ে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পরেই বাংলার নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ দিল্লিতে সিইওর জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version