Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলার গৌরবের জন্য নাকি লড়াই করছেন মমতা? শেষমেষ অভিষেকের হাত ধরেই তৃণমূলে প্রতিকূর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এমনিতেই প্রতিকুর রহমান রাজ্য রাজনীতিতে যে খুব ডাকা বুকো একজন রাজনৈতিক নেতা, তেমনটা বলা যাবে না। এমনিতেই তো সিপিএম মহাশূন্য ছিল। তবুও সেই দলের থেকে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন জন্য তার একটু নাম শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি দল থেকে পদত্যাগ করার পর যে জল্পনা ছড়িয়ে পড়ে, তাতে একপ্রকার সকলেই নিশ্চিত ছিলো যে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। অনেকেই আবার প্রতিকূর রহমানের বিভিন্ন বক্তব্য টেলিভিশন মিডিয়ায় চালিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে, এর ফলে তৃণমূলের বড় লাভ হবে। বিরোধীরা কার্যত ছন্নছাড়া হয়ে যাবে। কিন্তু গতকাল রাজনৈতিক মতাদর্শের বিরোধী হলেও মহম্মদ সেলিমের সঙ্গে প্রতিকূর রহমানকে যে এক আসনে বসানো যায় না, তা স্মরণ করিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি এই প্রতিকূর রহমানের যে বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই, তাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। আর আজ এতদিন ধরে যে বামপন্থা, যে আদর্শের কথা প্রতিকুর রহমান বলতেন, বিভিন্ন সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে এত সমস্ত কিছু নিন্দা করতেন, এবার সেই প্রতিকূর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলার গৌরবের জন্য লড়াই করছেন।

রাজ্য রাজনীতি কেন, জাতীয় রাজনীতিতেও যে এখন আদর্শ বলে কিছু নেই, তা বোঝাই যায়। যারা রাজনীতিতে আসেন, তাদের মধ্যে কিছু মানুষ ছাড়া সকলেই যে স্বার্থের জন্য আসেন এবং যখন তখন সুযোগ বুঝে পাল্টি মারেন, সেই প্রবণতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে বাংলার মানুষ। নির্বাচনে এলেই বাংলায় দলবদল হয়। আর এবার তৃণমূলের যা অবস্থা, তাতে তৃণমূলের সঙ্গে কেউ যুক্ত হতে চাইছে না। কিন্তু ওই বিরোধী দলে যারা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, যাদের ভোটব্যাংক বলে কিছু নেই, যাদের গ্রহণযোগ্যতা কিছু নেই, তারাই এখন তৃণমূলে সামিল হচ্ছেন। কিছুদিন আগে বিজেপির বিষ্নুপ্রসাদ শর্মা তৃণমূলে গিয়েছেন। আর এবার সেই তালিকায় নাম লেখালেন সিপিএম থেকে পদত্যাগ করা প্রতিকূর রহমান। একসময় কতই না কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে কতই না বক্তব্য রেখেছেন। এখন সেই প্রতিকূর রহমানের কাছে মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল, তৃণমূল কংগ্রেস দল। এতদিনের রাজনৈতিক আদর্শ থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তিনি দাবি করছেন যে, বাংলার গৌরব নিয়ে নাকি লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল থেকেই জল্পনা তৈরি হয়েছিল যে, আজ প্রতিকূর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যুক্ত হতে পারেন। আর দিনের শেষে ঠিক সেটাই দেখতে পাওয়া গেল। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে এই প্রতিকূর রহমান বলেন, “বাংলার গৌরব নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। এই সময় বিজেপিকে আটকাতে তৃণমূলকে প্রয়োজন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব থেকে বড় শক্তি তৃণমূল। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসেছি।” আর এখানেই অনেকের প্রশ্ন, বিজেপিকে তো পরাজিত করার কোনো চান্স এবার তৃণমূলের ক্ষেত্রে নেই। কারণ তৃণমূলকেই দিনের শেষে পরাজিত হতে হবে। কিন্তু প্রতিকূর রহমান যে কথা বললেন যে, বিজেপিকে আটকাতে পারে একমাত্র তৃণমূল। তাহলে এতদিন ধরে তিনি বামপন্থীদের ছাতার তলায় থেকে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বলে যে অভিযোগ করতেন, সেটা কি তাহলে মিথ্যে? প্রশ্ন তুলছেন রাজনৈতিক সমালোচকরা।

Exit mobile version