Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলার জন্য বড় সুখবর, ডিসেম্বরেই রাজ্যে আসতে চলেছেন মোদী! তেড়েফুঁড়ে ময়দানে নামছে বিজেপি!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন বাংলায় বিজেপির যারা নীচুতলার কর্মী, যারা প্রতিনিয়ত তৃণমূলের সন্ত্রাসের শিকার হয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন, তারা প্রত্যেকেই আশঙ্কায় ছিলেন যে, তারা তো পরিবর্তন চাইছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ চাইছে তো যে, বাংলায় পরিবর্তন হোক। কারণ বাংলায় পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যতটুকু সমর্থন পাওয়া উচিত, ততটুকু রাজ্য বিজেপি পাচ্ছে না বলেই দাবি করতে শুরু করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু বিহারের ফলাফলের জন্য সকলেই অপেক্ষা করছিলেন। অবশেষে বিহারে রেকর্ড জয় লাভের পরেই দিল্লির দলীয় কার্যালয় থেকে বার্তা দিতে গিয়ে বাংলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝিয়ে দেন এবার তাদের একমাত্র টার্গেট, পশ্চিমবঙ্গ দখল। কিন্তু শুধুমাত্র মুখে বললে তো হবে না কাজে তো করে দেখাতে হবে। সেই কাজ কবে থেকে শুরু করবে কেন্দ্রীয় নেতৃত্ব? কিন্তু ইতিমধ্যেই বাংলা দখলের জন্য যে পুরো বিজেপি পরিবার ঝাঁপিয়ে পড়েছে সর্বতোভাবে, তা একের পর এক চিত্র যেভাবে সামনে আসছে, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে সকলের কাছে। আর বিজেপির সবথেকে বড় আইকন যিনি, যিনি বিশ্বের সর্ববৃহৎ নেতা বলে পরিচিত, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আসতে চলেছেন পশ্চিমবঙ্গের মাটিতে। যার ফলে বিধানসভা নির্বাচনের দুই থেকে তিন মাস বাকি থাকলেও, ডিসেম্বর মাসেই যদি প্রধানমন্ত্রী রাজ্যে এসে সেই নির্বাচনের সুর বেঁধে দেন, তাহলে বঙ্গ বিজেপি আরও উজ্জীবিত হয়ে ময়দানে নামবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিহারে বিজেপির জয়লাভের পরেই পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা দাবি করছেন, অঙ্গ এবং কলিঙ্গ দখল হয়ে গিয়েছে, এবার বঙ্গ দখলের পালা। আর সেই লক্ষ্যেই ঝাপাবে বিজেপি পরিবার। তবে বঙ্গ বিজেপির যারা নীচুতলার কর্মী, তারা সকলেই চাইছিলেন যে, ভোটের বাদ্যি বাজিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্তরের কোনো বড় মাপের নেতাকে প্রয়োজন। সেক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে, তাতে এটা যদি সত্যি হয়, তাহলে নির্বাচনের অনেক আগে থেকেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য যে সঞ্জীবনী মন্ত্র, তা পেয়ে যাবে বঙ্গ বিজেপি।

বিশেষ সূত্র মারফত খবর, আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের ১৩ অথবা ১৪ তারিখ বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটি সভার জন্য আবেদন করা হতে পারে। আর সেই সভাতেই উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো চূড়ান্ত খবর সামনে আসেনি। সবটাই আলোচনার পর্যায়ে রয়েছে বলেই খবর। শুধু তাই নয়, ভোটের এখনও দুই তিন মাস দেরি থাকলেও, তার আগেই যাতে প্রধানমন্ত্রীকে দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করানো যায় এবং বিজেপি কর্মীদের উজ্জীবিত করা যায়, তার পরিকল্পনাও রয়েছে বঙ্গ বিজেপির। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে দিয়ে নবদ্বীপ অথবা আরামবাগে সভা করানো হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের দামামা বাজার আগেই বিজেপির পরিকল্পনা অনুযায়ী যদি আগামী মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসেন এবং তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন, তাহলে বিজেপি কর্মীরা যে অনেকটাই উজ্জীবিত হবেন এবং এই রাজ্যের শাসক দলকে যে ভোটের কিছুটা আগেই চাপে ফেলে দেওয়া সম্ভব হবে, তাতে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version