প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি পশ্চিমবঙ্গের বুকে যে ঘটনা ঘটে গিয়েছে, তা গোটা দেশের কাছে অত্যন্ত লজ্জার। এই রাজ্যের শাসক দল বিরোধীদের সভা সমিতি করতে দেয় না, এটা সকলেই জানে। কিন্তু দেশের রাষ্ট্রপতি যখন রাজ্যে এসেছেন, তখন তার সঙ্গেও যে ঘটনা ঘটানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রাষ্ট্রপতি যেমন প্রশ্ন তুলেছেন, ঠিক তেমনই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই নিন্দা জানিয়েছেন। সকলেই এর বিরুদ্ধে রাজ্যের যেন কড়া শাস্তি হয়, সেই দাবি তুলতে শুরু করেছেন। আর এসবের মধ্যেই আজ ব্রিগেডের জনসভা থেকে রাষ্ট্রপতির অপমান নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রীতিমত গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি উত্তরবঙ্গে এসেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু সেখানে তাকে স্বাগত জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার কোনো সদস্য যায়নি। এমনকি তার অনুষ্ঠানস্থল বারবার বদল করা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বয়ং রাষ্ট্রপতি। যে ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়। যথেষ্ট ক্ষুব্ধ হয় কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির অপমান যে কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এর শাস্তি যে পাবে এই তৃণমূল সরকার, তা বুঝিয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী।
এদিন ব্রিগেডের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই রাষ্ট্রপতির অপমান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “ওরা শুধু রাষ্ট্রপতিকে অপমান করেনি, ওরা আদিবাসীদের অপমান করেছে। কোটি কোটি মহিলাকে অপমান করেছে। দেশের সর্বোচ্চ পদের গরিমাকে খাটো করেছে। ওরা সংবিধানের অপমান করেছে। বাবা সাহেব আম্বেদকরের অপমান করেছে। এর সাজা এই নির্মম সরকার পাবে।”
