প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এমনটা যে হবে, এই আশঙ্কা রাজনৈতিক মহল করতে শুরু করেছিল। এই রাজ্যে শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক ভাবে বিরোধীরা কোনো কর্মসূচি করবে, আর শাসকদল তাতে বাধা দেবে না, এটা কি সত্যিই মেনে নেওয়া যায়? ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে, যদি এই পরিবর্তন যাত্রায় কেউ হামলা করে, তাহলে তার পাল্টা জবাব দেওয়া হবে। আর এসবের মধ্যেই এবার খবর পাওয়া গেল যে, কোচবিহারে বিজেপির সেই পরিবর্তন যাত্রার বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। শুধু তাই নয়, বাসের চালককেও মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই ঘটনার প্রতিবাদেই রীতিমত বিক্ষোভ শুরু করে দিয়েছে।
এই রাজ্যে পরিবর্তনের একটা ঝড় তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। মানুষের সঙ্গে জনসংযোগের অন্যতম অঙ্গ হিসেবে জেলায় জেলায় শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। আর সেই পরিবর্তন যাত্রা যে মানুষের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে, তা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের কোচবিহারে বিজেপির সেই পরিবরতন যাত্রার বাসকে টার্গেট করে রীতিমত বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা শুরু করে দিলো এই রাজ্যের শাসক দল। যেখানে কোচবিহারে যখন বিজেপির পরিবর্তন যাত্রা সেই বাস আসছিলো, তখনই তাতে হামলা চালানো হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, এদিন কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রার বাস আসছিল। আর মহিষবাথান এলাকার কাছে সেই বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তবে এখানেই থেমে থাকেনি। এরপর বাসের চালককেও মারধর করা হয়েছে বলেই দাবি করছে বিজেপি। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই রীতিমত বিক্ষোভ নেমে পড়েছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, ভোটের আগে এভাবেই ভয় দেখিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত করতে চাই তৃনমূল কংগ্রেস। তবে বাসে হামলা করে এই পরিবর্তন যাত্রা আটকানো যাবে না। তৃণমূল এই হামলা যত করবে, আগামী দিনে মানুষ ভোট বাক্সে তাদের সমুচিত জবাব দেবে বলেই দাবি পদ্ম শিবিরের।
