Site icon প্রিয় বন্ধু মিডিয়া

১ লক্ষ কোটির মেগা ধামাকা! বাংলার স্টেশনে স্টেশনে এয়ারপোর্টের ফিল, শুভেন্দুর ছোঁয়ায় খোলনলচে বদলাচ্ছে ১০২টি অমৃত ভারত স্টেশন!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যারা এতদিন ধরে ভাঙা রেকর্ডের মতো চেঁচাতেন “কেন্দ্র বাংলাকে টাকা দেয় না”, তাঁদের মুখে চুনকালি মাখিয়ে এক ঐতিহাসিক মাস্টারস্ট্রোক দিল মোদী সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মেগা বৈঠকের পর যেন এক ধাক্কায় খুলে গেল বাংলার ভাগ্যের চাকা। কোনো হাজার বা দুই হাজার কোটি নয়, এবার বাংলাজুড়ে রেলের পরিকাঠামো উন্নয়নে খরচ হতে চলেছে ১ লক্ষ কোটি টাকারও বেশি! হ্যাঁ, ঠিকই শুনছেন। ১ লক্ষ কোটি টাকার এই মেগা প্রজেক্টের হাত ধরে তিলোত্তমা সহ গোটা রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার ভোল বদলে যেতে চলেছে। এই বিশাল কর্মযজ্ঞের সবচেয়ে বড় চমক হলো রাজ্যের ১০২টি ‘অমৃত ভারত স্টেশন’।

পূর্বতন জমানার চরম উদাসীনতায় যে স্টেশনগুলো এতদিন নোংরা আবর্জনা, হকারদের দাপট আর ভাঙাচোরা প্ল্যাটফর্ম নিয়ে ধুঁকছিল, এবার মোদী সরকারের ছোঁয়ায় সেগুলো রূপ নিতে চলেছে এক একটি বিশ্বমানের আধুনিক ট্রানজিট হাবে। স্টেশন চত্বরে ঢুকলেই মনে হবে যেন কোনো আন্তর্জাতিক এয়ারপোর্টে পা রেখেছেন! এসকেলেটর, ঝাঁ চকচকে লিফট, রুফ প্লাজা থেকে শুরু করে দিব্যাঙ্গ বন্ধুদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা—কী থাকছে না সেখানে!

এতদিন সাধারণ মানুষ যে আধুনিক রেলের স্বপ্ন দেখতেন, তা এবার বাস্তব হতে চলেছে এই বাংলায়। শুধু স্টেশন সাজানোই নয়, আমজনতার নিত্যদিনের ভোগান্তি এবং রেললাইনের দুর্ঘটনা রুখতে রাজ্যজুড়ে তৈরি হতে চলেছে ৫৩৮ টি আন্ডারপাস এবং উড়ালপুল (ROB)। রেলগেটে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে ফেঁসে থাকার দিন এবার চিরতরে অতীত।

এই বিপুল পরিমাণ কাজের জন্য নবান্ন থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার (CALA নিয়োগ) ফাইলও এক তুড়িতে পাস করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতীতে যে ফাইল লাল ফিতের ফাঁসে বছরের পর বছর ধুলো জমাত, আজ সেখানে রকেট গতিতে কাজ এগোচ্ছে। সদিচ্ছা থাকলে যে বাংলার বুকে ১ লক্ষ কোটির উন্নয়ন সম্ভব, তা বুক ঠুকে প্রমাণ করে দিল বর্তমান সরকার।

Exit mobile version