Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দিকে দিকে বিজেপির পরিবর্তন যাত্রায় হামলা! “যাওয়ার বেলায় ভুল ত্রুটি হয়” তৃণমূলকে আক্রমণ শমীকের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গে ঝড় তুলতে। দিকে দিকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। আর প্রত্যাশিতভাবেই তৃণমূল সেই পরিবর্তন যাত্রাকে লক্ষ্য করে হামলা শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির সেই পরিবর্তন যাত্রায় বাস ভাঙচুর করার মত খবর সামনে আসছে। তবে এই হামলা হলে তা প্রতিহত করার মত ক্ষমতা যে বিজেপির রয়েছে, সেই ব্যাপারে অনেক নেতারাই বার্তা দিয়েছিলেন। আর এই পরিস্থিতিতে এবার দিকে দিকে বিজেপির পরিবর্তন যাত্রায় এই হামলা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি।

এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই উপলব্ধি করছে যে, তারা এবার আর কোনোমতেই ক্ষমতায় ফিরতে পারবে না। তাই এসআইআরের আতঙ্কে রীতিমত তারা জর্জরিত। আর তার মাঝেই বিজেপি যেভাবে প্রচারে ঝড় তুলতে শুরু করেছে, তাতে তৃণমূল আরও দিশেহারা হয়ে পড়েছে। তাই এখন তাদের কাছে একটাই অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, বিজেপির এই রাজনৈতিক কর্মসূচিতে আক্রমণ করা। সন্ত্রাস করে বিজেপিকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা কৌশল বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি যে এই সমস্ত সন্ত্রাসের ফলে ভয় পেয়ে নিজেদের কর্মসূচি বন্ধ করবে না, তা ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে। আর যাওয়ার বেলায় তৃণমূলের এই ভুল ত্রুটি নিয়ে এবার খোঁচা দিলেন শমীক ভট্টাচার্য।

এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “এই হামলার অভিযোগ নয়, হামলার দৃশ্যমানতা আছে। আপনারাই টিভিতে দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় আমাদের যাত্রায় বিভিন্ন বাস ভাঙ্গার ছবি। দিকে দিকে তৃণমূল কংগ্রেস এভাবেই আক্রমণ করছে। যাওয়ার সময় ভুল ত্রুটি হয়। কি আর করা যাবে।”

Exit mobile version