Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“বিজেপির সরকার হবেই” সময়সীমা ঘোষণা করে ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই বুঝতে পেরেছে যে, এবার তারা অত সহজে ক্ষমতা দখল করতে পারবে না‌। কারণ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। বিজেপির ওপর মানুষের সমর্থন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে শেষ মুহূর্তে রাজ্য বাজেটে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অনেকে ভাবছেন, ভোটে জিততে এবং মহিলাদের ভোট পেতে এই ঘোষণা করে তৃণমূল ক্ষমতায় চলে আসবে। কিন্তু এখানেই পাল্টা খেলে দিচ্ছে বিজেপি। রাজ্য বাজেটে এই ঘোষণার দিনেই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হবে। আর গতকাল বীরভূমের সভা থেকে বিজেপি যে ক্ষমতায় আসছেই, তা স্পষ্ট করে দিয়ে মহিলাদের ভোট পেতে সেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তার আগে এক দল অন্য দলকে টেক্কা দিতে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই লক্ষী ভান্ডারের ৫০০ টাকা বাড়িয়ে দিয়ে মা, বোনেদের মন জয় করে আবার ক্ষমতায় থাকার একটা কৌশল বেছে নিয়েছে। তবে তৃণমূল যেখানে লক্ষীর ভান্ডারের ১৫০০ টাকা দিচ্ছে, সেখানে বিজেপি ক্ষমতায় এলে তার দ্বিগুণ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। আর এই পরিস্থিতিতে এপ্রিল মাসে বিজেপির সরকার হলে মে মাসে ৩০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

গতকাল বীরভূমের একটি সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “এপ্রিল অথবা মে মাসে বিজেপির সরকার হবে। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয়, ১ মে ৩ হাজার টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, তাহলে ১ জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, সমস্ত ভাতার ক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দেবে, সেটাই আমরা পালন করব।”

Exit mobile version