প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাজছে শাসকের সঙ্গে বিরোধীদের রাজনৈতিক তরজা এবং আক্রমণ ও প্রতি আক্রমণ। বর্তমানে রাজ্য বিধানসভার অধিবেশন চলছে। গতকাল সেই অধিবেশন আরও উত্তপ্ত হয়ে উঠেছিলো। যেখানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যের পর পাল্টা সোচ্চার হয়েছিলেন তৃণমূলের বিধায়করা। রাজ্যের মন্ত্রী ববি হাকিম বিজেপিকে পাল্টা ক্রিমিনাল বলে আক্রমণ করেছেন। আর ববি হাকিমের সেই মন্তব্যের পরেই তার অতীতের করা মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে তাকে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই রাজ্যের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে তৃণমূল সরকার হিন্দুদের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে মাঝেমধ্যেই এই অভিযোগ করেন বিজেপি নেতারা। এমনকি জিহাদি থেকে শুরু করে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে গিয়ে বাংলার বিপদ বাড়াচ্ছে তৃণমূল সরকার বলেও অভিযোগ করে বিরোধীরা। ২৬ এর নির্বাচনের আগে এই ইস্যুকে সামনে রেখেই তৃণমূলের বিরুদ্ধে সনাতনীদের একত্রিত করার কাজ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এইরকম একটি পরিস্থিতিতে গতকাল রাজ্য বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির পর বিজেপিকে ক্রিমিনাল বলে আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম। এক্ষেত্রে গুজরাটের দাঙ্গার কথা তুলে ধরেও কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছেন তিনি। আর তারপরেই সেই ববি হাকিমকে পাল্টা ধুয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “ববি হাকিম কি কি বলেছিলেন, মনে নেই? আসলে গরিব মুসলমান, শিক্ষিত মুসলমান ওদের কাছ থেকে সরে গিয়েছে। সেই আতঙ্কে মুসলিমদের মসিহা সাজার চেষ্টা করছে। কিন্তু উনি যা যা বলেছেন, উনি নিজেই স্বীকার করুন। বলেছেন, আমার ধর্ম মহান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি, তারা দুর্ভাগ্যবান। পাকিস্তানের সাংবাদিককে বন্দরে নিয়ে গিয়ে বলেছেন, ইহা ভি এক মিনি পাকিস্তান থা। উনি যে সমস্ত কথা বলেছেন, ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক কথা বলার জন্য। সুতরাং মানুষ জানে, এসব দেখেছে।
