Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিজেপি কর্মীদের ওপর পরপর হামলা, হাসপাতালে গিয়েও রেহাই নেই! কাঠগড়ায় তৃণমূল!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই বুঝতে পেরে গিয়েছে, তারা এবার আর নির্বাচনে জিততে পারবে না। আর সেই কারণে শেষ পর্যন্ত জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ভয় দেখানোর কৌশল। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস বিজেপি নেতাকর্মীদের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আর তৃণমূলের এই হিংসা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এবার এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর পর সেখানে আরও অন্যান্য বিজেপি কর্মীরা এসে প্রতিবাদ করতে গেলে তাদের ওপরেও হামলা চালানো হয়। পরবর্তীতে সেই আক্রান্ত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ করছে বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে তারকেশ্বর।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় দিকে দিকে তৃণমূলের একটাই অস্ত্র, সন্ত্রাস করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের ভয় দেখানো। যাতে কেউ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সাহস না দেখায়। কারণ মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে তৃণমূল যে ক্ষমতায় থাকবে না, এটা তারাও খুব ভালোমতই বুঝতে পেরেছে। আর সেই কারণেই এখন ভোটের আগে সন্ত্রাসকেই বেছে নিয়েছেন তৃণমূল কর্মীরা বলেই অভিযোগ করছে বিজেপি।

সূত্রের খবর, এদিন তারকেশ্বরের ভিনপুরে বিজেপির এক বুথ সভাপতি নন্দন ভান্ডারীর বাড়িতে প্রথমে হামলা চালায় তৃণমূলের কর্মীরা। আর সেই খবর পেয়েই অন্যান্য বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে গেলে তাদের ওপরেও হামলা চালানো হয়। পরবর্তীতে আহত বিজেপি কর্মীরা হাসপাতালে এলে সেখানে এসেও হামলা চালায় এবং ভয় দেখায় তৃণমূল বলে অভিযোগ। যে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি। তবে বিজেপির তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে ভোটের আগে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে তারকেশ্বর।

Exit mobile version