Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার গাড়িতে হামলা, ফুঁসে উঠলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই খবর আসে যে, বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার গাড়িতে হামলা হয়েছে। কিন্তু সেই সময় বিধায়ক গাড়িতে না থাকলেও, তার পরিবারের সদস্যরা ছিলেন। যেখানে তার স্ত্রী নিজেও ছিলেন। স্বাভাবিক ভাবেই বিধানসভা ভোটের আগে বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে তার পরিবারের সদস্যরা সেই গাড়িতে থাকাকালীন যেভাবে হামলা হলো, সেই ঘটনা নিয়ে উত্তেজনা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় প্রতিবাদ শুরু করেছে বিজেপি। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বিরোধীদের ওপর আক্রমণের প্রবণতা বাড়ছে। এমনিতেও বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে বিরোধী নেতাদের অত্যন্ত চ্যালেঞ্জের সঙ্গে প্রত্যেকটি কর্মসূচিতে যেতে হয়। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বিভিন্ন সময় হামলার মুখে পড়তে হয়েছে। আর এই রাজ্যে এতদিন বিরোধী নেতাদেরকে টার্গেট করা হচ্ছিলো। কিন্তু এবার তাদের পরিবারের মহিলা সদস্যদেরও যেভাবে ছাড়া হচ্ছে না, তা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে সকলের মধ্যেই। গতকাল যেভাবে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার গাড়িতে হামলা করা হয়েছে এবং সেখানে তার পরিবারের সদস্যরা ছিলেন এবং মহিলা সদস্য ছিলেন, তা অত্যন্ত চিন্তাজনক। আর সেই ঘটনা নিয়েই তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “অশোক কীর্তনীয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে। তাতে অশোক কীর্তনীয়ার স্ত্রী এবং পরিবারের লোকেরা ছিলো। মূলত, মহিলারা ছিলেন। কারা করেছে, প্রকাশ্যে লোক দেখেছে। তিনটে মুসলিম ছেলে ছিলো, দুটো হিন্দু ছেলে ছিলো। সব তৃণমূলের দুষ্কৃতী। এখনও পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেপ্তার হয়নি। তার মানে বিরোধী রাজনীতি করলে, জনপ্রতিনিধি হলে তার মা, বোন, স্ত্রী, দিদি, এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয়, সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। আমি অশোক কীর্তনীয়ার সঙ্গে গতকালও কথা বলেছি। আমরা তার সাথে আছি, তার পরিবারেরও পাশে আছি।”

Exit mobile version