প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তা এক প্রকার নিশ্চিত ছিলো।অনেকদিন ধরেই বিজেপি তার সঙ্গে দূরত্ব অবলম্বন করেছিল। এমনকি তিনি বিজেপিতে থাকলেও ক্রমাগত দলের বিরুদ্ধে একের পর এক কথা বাইরে বলতে শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই বিজেপিতেও যখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, যখন তিনি বুঝতে পেরেছেন যে, ২০২৬ এ টিকিট পাওয়ার কোনো চান্স নেই, তখন ওই অপ্রাসঙ্গিক ব্যক্তির মত প্রাসঙ্গিক হতে তৃণমূলে যোগদান ছাড়া আর কোনো রাস্তায় রইল না কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। আজ তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। আর তা নিয়ে অনুপ্রাণিত মিডিয়ার পক্ষ থেকে নানা প্রচার করা হচ্ছে। তবে বিজেপি কিন্তু গোটা বিষয়টিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না। এমনকি সাধারণ মানুষও এই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। বরঞ্চ সকলেই খুব ভালো মতই বুঝতে পারছেন যে, তৃণমূল এখন এভাবেই টিকে থাকার চেষ্টা করছে বিজেপির অপ্রাসঙ্গিক কিছু নেতাকে দলে নিয়ে। তবে বিষ্ণুপ্রসাদ শর্মার এই তৃণমূলে যোগদান নিয়ে তাকে খোঁচা দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
আজ সকালেই একটি খবর আসে যে, বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি বিজেপির টিকিটে ২০২১ সালে কার্শিয়াং থেকে জিতে ছিলেন, সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপি খুব ভালো মতই জানতো যে, দলে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এই বিষ্ণুবাবু তৃণমূলে যোগদান করবেন। আর তৃণমূল কংগ্রেস এখন হালে পানি না পেয়ে বিধানসভা ভোটের আগে বিজেপির মধ্যে অপ্রাসঙ্গিক কিছু ব্যক্তিকে দলে নেবে, এটাও সকলের খুব ভালো মত জানা। স্বাভাবিক ভাবেই আজ সেই দলবদল হয়েছে। তৃণমূল এটা নিয়ে প্রচুর মাতামাতি করতেই পারে। তবে বিজেপি কিন্তু এই গোটা বিষয়টিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না। বরঞ্চ বিজেপির বিধায়ক শংকর ঘোষ এক্ষেত্রে বিষ্ণুপদ শর্মার তৃণমূলে যোগদান করার জন্য কি কি প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছে, তা উল্লেখ করেই খোঁচা দিলেন তিনি।
এদিন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূলে যোগদান নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “আপনাদের মধ্যে এই বিষয় নিয়ে যে উৎসাহ আছে, সেই উৎসাহ আমাদের মধ্যে নেই। কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন ধরেই বিজেপি পরিষদীয় দলের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। ২০২৪ সালে আমাদের দার্জিলিংয়ের সাংসদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল এবং সেখানে ৭ হাজারও ভোট পায়নি। তবে বিষ্ণুর এই দলে যোগদান নিয়ে খুব জানার আগ্রহ থাকবে যে, তৃণমূল কংগ্রেস ওকে ঠিক কি কি প্রতিশ্রুতি দিয়ে এই যোগদান পর্ব করিয়েছে।” অর্থাৎ বিষ্ণুপ্রসাদ শর্মার এই তৃণমূল কংগ্রেসে যোগদানকে বিজেপি যে মোটেই গুরুত্ব দিচ্ছে না, তা স্পষ্ট করে দিলেন শংকর ঘোষ। এমনকি এর ফলে যে কোনো প্রভাব পড়বে না, তা জানিয়ে দিলেন তিনি। কিন্তু তার পাশাপাশি কোনো রফার বিনিময়েই যে বিশ্বপ্রসাদ শর্মার এই তৃণমূলে যোগদান হয়েছে, সেই বিষয়টিও তুলে ধরে তাকে খোঁচা দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক।
