প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে ২৬ এর নির্বাচনের আগে পালাবদলের হওয়া উঠছে। বিজেপি কোনোরকম খামতি রাখতে চাইছে না। সব ভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে, রাজ্যে এবার ক্ষমতায় আসার জন্য। তবে অনেকের মধ্যেই সংশয় রয়েছে যে, এবারেও বিজেপির এই তৎপরতা দেখা গেলেও দিনের শেষে গণনা কেন্দ্রে আবার খেলে দেবে না তো এই রাজ্যের শাসক দল? এস আই আর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে স্বাভাবিকভাবেই এবার ভোট ঘোষণা হতে যে খুব একটা বিলম্ব নেই, তা সকলেই বুঝতে পারছেন। তৃণমূলের মধ্যে ক্রমশ অস্থিরতা বাড়ছে। একের পর এক অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার কারণে এবার রাজ্যের শাসক দল প্রবল দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আর জনতার মনের কথা ধরে নিয়ে রাজ্যে যে এবার পরিবর্তন হচ্ছেই, সেই ব্যাপারে রীতিমত কনফিডেন্ট বিজেপি নেতারা। তবে রাজ্য বিজেপির যিনি অন্যতম প্রধান মুখ, সেই শুভেন্দু অধিকারী এবার একেবারে নিশ্চিত রাজ্যে পালাবদলের ব্যাপারে। সন্ত্রাস হলে বুঝে নেবে বিজেপি, কিন্তু মানুষের মতামত যে তাদের পক্ষেই যাবে, তা উপলব্ধি করে এবার যে কোনোদিন ভোট ঘোষণা হলে বিজেপির যে কোনো অসুবিধে নেই, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
২৬ এর নির্বাচনের প্রাথমিক পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপির দাবি, এসআইআরের পর যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তার মধ্যে দিয়ে যত অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, তাতে তৃণমূলের সঙ্গে তাদের আর ভোটের কোনো ফারাক নেই। আর এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ যখন তৃণমূলের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি, তখন বিজেপিও কিন্তু মানুষের সেই মন খুব ভালো মতই উপলব্ধি করেছে। তাই কাকদ্বীপ থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত যিনি প্রতিনিয়ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই আন্দোলনে প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুভূতি কিন্তু একেবারেই অন্যরকম। আজ তিনি পরিবর্তন যাত্রার কর্মসূচি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন যে, রাজ্যে যে কোনো সময় ভোট হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোট তো যে কোনো সময় ঘোষণা হতে পারে। তবে বিজেপি কতটা প্রস্তুত? আর সেই প্রশ্নের উত্তর নিজে থেকেই দিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
এদিন গড়বেতায় পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হয়। আর সেই কর্মসূচিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আপনাদের বুঝতে হবে, ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে। তাই নির্বাচনী নির্ঘণ্ট, সব দিক বিবেচনা করে বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক। বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, পার্টির সংগঠনকে মজবুত করার কাজ আমরা করছি। আজ থেকে আমরা জনগণের সামনে যাচ্ছি, আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে।”
