প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে যে সময়টার জন্য সকলে অপেক্ষা করেছিলেন, সকল সরকারি কর্মচারী, যারা বকেয়া মহার্ঘ ভাতার জন্য লড়াই করছিলেন, এতদিন তারা তাকিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দিকে। অবশেষে সেই রায় সামনে চলে এলো। আর সেই রায় সামনে আসার পর বলাই যায় যে, সবথেকে বেশি বিপদের মুখে পড়তে হলো নবান্নকে, অর্থাৎ রাজ্যের সরকারকে। কেননা কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বকেয়া মহার্ঘভাতা মামলায় রায়দান করা হয়েছে। আর সেখানেই স্পষ্ট ভাষায় আদালত জানিয়ে দিয়েছে যে, দ্রুত বকেয়া যে মহার্ঘভাতা রয়েছে, তার ২৫ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এক্ষেত্রে রীতিমত সময়সীমা বেঁধে দিয়েছে দেশের শীর্ষ আদালত।
বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘভাতার ফারাক রয়েছে ৪০ শতাংশ। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা এই মহার্ঘভাতার দাবিতে আন্দোলন করছেন। দীর্ঘদিন আগে সুপ্রিম কোর্টে এই ব্যাপারে শুনানি হয়েছে। এর আগে দেশের শীর্ষ আদালত প্রাথমিক রায়দান পর্বে জানিয়ে দিয়েছিল যে, ২৫ শতাংশ ডিএ রাজ্যকে দিয়ে দিতে হবে। কিন্তু সেই সময় রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে, তাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই চূড়ান্ত রায়দান আসার পরেই তারা এই বিষয়টি নিয়ে তাদের পদক্ষেপ নেবেন। অবশেষে আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই বকেয়া মহার্ঘ ভাতা মামলায় বড় আয়দান করা হলো। যেখানে আদালত অতীতের মতই আবারও স্পষ্ট ভাষায় রাজ্যকে রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে জানিয়ে দিয়েছে যে, অবিলম্বে রাজ্যের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এমনিতেই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয় বলেই বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যায়। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে যখনই কেউ কোনো উন্নয়নের দাবি জানান, তখনই তিনি আগের কাজ শেষ হোক, আর কি করে তিনি কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও এত কাজ করবেন, সেই সমস্ত কথা তুলে ধরেন। স্বাভাবিকভাবেই বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ যেভাবে সুপ্রিম কোর্ট দিয়ে দিলো, তাতে ৩১ মার্চের মধ্যে এই নির্দেশ পালন করতেই হবে রাজ্য সরকারকে। আর সেই নির্দেশ যদি তাদের পালন করতে হয়, তাহলে ১০ হাজার কোটির ওপরে টাকা খরচ হবে। তাই রাজ্যের যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, যে কোষাগারের পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশ পালন করতে যে নাকানিচোবানি খাবে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। আর আজ সুপ্রিম কোর্টের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে মামলার বহু প্রতীক্ষিত রায়দান হলো, তাতে মাথায় বাজ ভেঙে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
