Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বঙ্গে কি তবে পরিবর্তনের হাওয়া? ম্যাট্রিজের এক্সিট পোলে তোলপাড়! ২১-এর পুনরাবৃত্তি নাকি উল্টে যাবে তখত? জানুন ম্যাজিক ফিগার কার হাতে!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬-এর মহাযুদ্ধের শেষ ঘণ্টা বেজে গিয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হলো দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর ভোট মিটতেই এখন সব মহলে একটাই প্রশ্ন— নবান্নের দখল কার হাতে? তৃণমূলের হ্যাটট্রিক নাকি বিজেপির প্রথমবার ক্ষমতা দখল? এই জল্পনার মধ্যেই জাতীয় স্তরের সমীক্ষক সংস্থা ‘ম্যাট্রিজ’ (Matrize) প্রকাশ করল তাদের চাঞ্চল্যকর বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। যা দেখে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় এবার বাংলায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে বিজেপি ম্যাজিক ফিগার পার করার দিকে অনেকটাই এগিয়ে। এক নজরে দেখে নিন তাদের সম্ভাব্য পরিসংখ্যান: বিজেপি (BJP): ১৪৬ থেকে ১৬১টি আসন।তৃণমূল কংগ্রেস (TMC+): ১২০ থেকে ১৪০টি আসন।বাম-কংগ্রেস ও অন্যান্য: ৬ থেকে ১০টি আসন। অর্থাৎ, এই সমীক্ষা সত্যি হলে বাংলায় পদ্ম শিবির ১৪৮-এর ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়ে ফেলতে পারে এবং বিজেপি সরকার গড়ার পথে অনেকখানি এগিয়ে থাকবে।

ম্যাট্রিজের এই সমীক্ষায় দেখা যাচ্ছে, ঘাসফুল শিবিরের তুলনায় এবার বিজেপিকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার বিপুল ভোটদান এবং উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির শক্ত অবস্থান এই ফলাফলে প্রভাব ফেলেছে। তবে গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতায় দেখা গিয়েছিল, এক্সিট পোলের হিসেব অনেক সময় আসল ফলাফলের সঙ্গে মেলেনি। তাই তৃণমূল শিবির এখনও এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, শেষ হাসি ঘাসফুলই হাসবে।

তবে পাঠককে মনে রাখতে হবে, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল কখনই চূড়ান্ত ফল নয়। এটি কেবলমাত্র ভোটারদের একাংশের মতামতের ওপর ভিত্তি করে তৈরি একটি পূর্বাভাস মাত্র। আসল ছবিটা পরিষ্কার হবে আগামী ৪ মে, যখন ব্যালট বাক্স (ইভিএম) খুলবে।
এখন দেখার, ৪ মে বাংলা কার দখলে যায়। ম্যাট্রিজের এই পূর্বাভাস কি মিলবে, নাকি ফের চমক দেখাবে ঘাসফুল? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।

Exit mobile version